চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাকী আখান্দকে দেখতে হাসপাতালে আসাদুজ্জামান নুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের সঙ্গে কথা বলছেন লাকী আখান্দ

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের সঙ্গে কথা বলছেন লাকী আখান্দ

অসুস্থ সংগীতশিল্পী, সুরকার ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। গতকাল সোমবার রাতে লাকী আখান্দের শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে যান তিনি।

লাকী আখান্দের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু বলেন, ‘আসাদুজ্জামান নুর ভাই রাতের দিকে এসেছিলেন। এসময় তিনি লাকী আখান্দের পাশে কিছুক্ষণ সময় কাটান। নুর ভাইকে দেখে লাকী ভাই হাসছিলেন। তখন নুর ভাই লাকী ভাইয়ের সঙ্গে নিচু স্বরে কিছু কথা বলেন।’

টিংকু আরও বলেন, ‘ক্যানসার প্রথম ধরা পরার পর প্রধানমন্ত্রী এগিয়ে এসেছিলেন। এজন্য লাকী ভাইয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পৌছে দেওয়ার অনুরোধ করেন নুর ভাইকে। এ সময় নুর ভাই তার কাছে ওয়াদা করেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পৌছে দেবেন। এরপর ডাক্তারের কাছে তিনি লাকী ভাইয়ের চিকিৎসার খোঁজ-খবর নেন।’

২০১৫ সালের অক্টোবর মাসে লাকী আখান্দের ফুসফুসে ক্যানসার ধরা পরে। এরপর ব্যাংককে ছয় মাসের চিকিৎসা করিয়েছেন। সেখানে কেমোথেরাপি নেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। গত বছর জুন মাসে তার আবারো থেরাপি নেওয়ার জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পরে আর তার সেখানে যাওয়া হয়নি। এরপর গত ২৬ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

লাকী আখান্দের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘আমায় ডেকো না’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘এই নীল মনিহার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘মামনিয়া, ‘বিতৃঞ্চা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘ভালোবেসে চলে যেও না’।

 

Tags: আসাদুজ্জামান নুরলাকী আখান্দ
Previous Post

টেক্সাসে সড়ক দুর্ঘটনার পর গুলি করে শিশুকে হত্যা

Next Post

শাহবাগে পুলিশের জল কামান ও টিয়ারশেল নিক্ষেপ, কয়েকজন আটক

Next Post

শাহবাগে পুলিশের জল কামান ও টিয়ারশেল নিক্ষেপ, কয়েকজন আটক

রানিয়েরির বিদায়ের পর ‘নতুন’ লেস্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT