চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইসেন্স পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ফোর-জি চালু করবে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি
A A

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ফোর-জি লাইসেন্স পাওয়ার ১৫ মিনিটের মধ্যে গ্রাহক পর্যায়ে ফোরজি সেবা দেয়ার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন (জিপি)। শুরুর কয়েক দিন শুধু রাজধানীতে ফোরজি সেবা চালু হবে। তবে যতো দ্রুত সম্ভব এই সেবা দেশব্যাপী কার্যকর করতে চায় জিপি।

২০১৩ সালে থ্রিজি সেবার চালুর চেয়েও কম সময় নিয়ে দেশের সর্বত্র ফোর-জি সেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছে দেশের গ্রাহক সংখ্যায় শীর্ষ এই মোবাইলফোন অপারেটর।

সাধারণ মানুষের হাতের নাগালে ফোর-জি সেবা পৌঁছে দিতে গ্রামীণফোন এবং ফোন নির্মাণকারী প্রতিষ্ঠানের লোগো সম্বলিত ৪ হাজার ৪৪৪ টাকা এবং ৭ হাজার ৫৯৯ টাকা মূল্যের দু’টি ফোরজি স্মার্টফোন উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানায় গ্রামীণফোন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন: লাইসেন্স হাতে পাওয়ার পরেই আমরা গ্রাহকদের ফোর-জি সেবা দেয়া শুরু করবো। লাইসেন্স প্রাপ্তির ১৫ মিনিটের মধ্যে রাজধানী ঢাকায় ফোর-জি সেবা দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে এই সেবা দ্রুত দেশব্যাপী চালু করা হবে। এজন্য থ্রিজি সেবা চালু করতে যে সময় লেগেছিলো তার চেয়েও কম সময় নিতে চায় গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রথম কো-ব্র্যান্ডেড ফোর-জি হ্যান্ডসেট দু’টির মধ্যে সবচেয়ে কম মূল্যের হ্যান্ডসেটটির নাম উই টি-ওয়ান এবং আরেকটি হ্যান্ডসেটের নাম মাইক্রোম্যাক্স ক্যানভাস ওয়ান।

দেশের সাধারণ মানুষের হাতে ফোর-জি সেবার সুফল পৌঁছে দেয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের স্পেকট্রাম ব্যবস্থাপনা মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: কঠিন এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে স্পেকট্রাম নিলাম এবং ফোরজি কার্যক্রম শুরু হচ্ছে। সবাই বার বার জানতে চেয়েছে কবে আসছে ফোর-জি। অপেক্ষা যত দীর্ঘ হয়েছে মানুষের ফোর-জি সেবা থেকে প্রাপ্তির প্রত্যাশা ততো বেড়েছে। দেশে ফোর-জি সেবা চালুর পথ করে দেয়া হয়েছে। এখন গ্রাহকদের প্রত্যাশা পূরণের জন্য নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অপারেটর এবং হ্যান্ডসেট প্রস্তুতকারীদের প্রতি প্রত্যাশা আমাদের রয়েছে। এই প্রত্যাশা পূরণে গ্রামীণফোনের এই দু’টি কো-ব্র্যান্ডেড ফোর-জি সক্ষম হ্যান্ডসেট নিয়ে আসাকে সাধুবাদ জানাই।

এক নজরে উই টি-ওয়ান
গ্রামীণফোনের সাশ্রয়ী দামের ফোরজি ফোন উই টি ওয়ানে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। সঙ্গে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস। ব্যাকআপের জন্য রয়েছে ২২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

১ জিবি র‌্যামের এই ফোনটিতে ১.৩ গিগাহার্জের এমটিকে ৬৭৩৭ প্রসেসর রয়েছে। স্টোরেজের জন্য এতে ৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।

আন্ড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা আছে। ফোনটি কিনলে গ্রাহকরা উইর ৫০ জিবি ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।

এক নজরে মাইক্রোম্যাক্স ক্যানভাস ওয়ান
মাইক্রোম্যাক্স ক্যানভাস ওয়ান-এ রয়েছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এতে ২.৫ ডি কার্ভড ক্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর এমটিকে প্রসেসর সংযোজন করা হয়েছে। ২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম রয়েছ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।

ছবির জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরায় অটোফোকাস ও ফ্লাশ ব্যবহার করা হয়েছে।

ফেস বিউটি ফিচার সমৃদ্ধ এই ফোনটিতে ওয়াটার মার্ক ও টাইম ল্যাপ্স ফিচার রয়েছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।

ফোন দুইটির সঙ্গে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার রয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে এই বান্ডেল অফার উপভোগ করা যাবে। ফোন দুইটি কিনে গ্রামীণফোনের ফোর-জি সিম ব্যবহার করলে ৪ জিবি ফ্রি ইন্টারনেট, ৫০ মিনিট টক টাইম বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও ২৯ টাকায় ১ জিবি ইন্টারনেট নেয়া যাবে। ২৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার উপভোগ করা যাবে ৬ মাসে ১২ বার।

হ্যান্ডসেট দুইটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা এবং ১৫ দিনের মধ্যে ফোনে কোন ত্রুটি দেখা দিলে আর্লি লাইফ ফেইলর (ইএলএফ) সুবিধা হিসেবে সম্পূর্ণ নতুন আরেকটি হ্যান্ডসেট পাওয়া যাবে।

Tags: ৪জিগ্রামীণফোনগ্রামীণফোন ফোর-জিফোর জি
Previous Post

কেমন হবে ফেসবুকের স্মার্ট স্পিকার ও ভিডিও চ্যাট ডিভাইস?

Next Post

মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাতায়াতের রুট নির্ধারণ

Next Post

মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাতায়াতের রুট নির্ধারণ

ভালোবাসা অনেক জটিল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT