চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজীলত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 22, জুন 2017
in বাংলাদেশ
A A

‘লাইলাতুল কদর’ আরবী শব্দ, যাকে ‘শবে-কদর’ও বলা হয়। শবে কদর হলো ‘লাইলাতুল কদর’-এর ফারসী পরিভাষা। ‘শব’ অর্থ রাত, আর আরবী ‘লাইলাতুন’ শব্দের অর্থও রাত বা রজনী। কদর অর্থ সম্মানিত, মহিমান্বিত, ভাগ্য। সুতরাং লাইলাতুল কদরের অর্থ সম্মানিত রজনী, মহিমান্বিত রজনী বা ভাগ্যের রজনী। যেহেতু এ রাতের কৃত ইবাদত হাজার মাস অপেক্ষা উত্তম সেজন্য অথবা যেহেতু এ রাত্রে বান্দার পরবর্তী এক বৎসরের অবধারিত ভাগ্যলিপি ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয় সেজন্য এ রাতকে ‘লাইলাতুল কদর’ বলা হয়।

ইবনে আবী হাতেম র. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বনী ইসরাঈলের চারজন ব্যক্তি সর্ম্পকে আলোচনা করলেন যে, তারা দীর্ঘ হায়াত লাভ করে অধিককাল যাবত ইবাদত করেন। এ সময়ের মধ্যে তারা একবারের জন্যও নাফরমানী করেননি। এ কথা শুনে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিস্মিত হলেন এবং নিজেদের অল্প হায়াতের ব্যাপারে আফসোস করতে লাগলেন। সাহাবায়ে কেরামের এ আফসোসের পরিপ্রেক্ষিতে রাব্বুল আলামীন তাঁর প্রিয় হাবীবের উপর সূরা কদর অবতীর্ণ করেন। (তাফসীরে ইবনে কাসীর: ৮/৪৪৩) আল্লাহ পাক ঘোষণা দেন, ‘আমি উহা (তথা কোরআন) কদরের রাতে নাযিল করেছি। তুমি কি জান, কদরের রাত কী? কদরের রাত হাজার মাস হতেও উত্তম। ফেরেশতারা ও রূহ (জিব্রাইল আ.) এ রাতে তাদের রবের অনুমতিক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হন, ফজর উদয় হওয়া পর্যন্ত সে রাত পুরাপুরি শান্তি ও নিরাপত্তার।’ (সূরা আল কদর)

পবিত্র কোরআন ও সহীহ-হাদীস দ্বারা লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজীলত প্রতিষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনে এ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল হওয়া এর গুরুত্ব ও ফজীলত প্রমাণের জন্য যথেষ্ট। আল্লাহ পাক নিজে এ রাতের চারটি ফজীলতের কথা উল্লেখ করেছেন।

১. এ রাত কোরআন নাযিলের রাত। আল্লাহ রাব্বুল আলামীন লাওহে মাহফূজ থেকে দুনিয়ার আকাশে কোরআনকে এ রাতেই নাযিল করেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি উহা (তথা কোরআন) কদরের রাতে নাযিল করেছি।’ (সূরা কদর: ১) অন্যত্র তিনি ইরশাদ করেন, ‘হা-মীম! শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয়ই আমি তা (আল কুরআন) এক মুবারকময় রজনীতে অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।’ (সূরা আদ-দুখান: ১-৪) কোরআনের মতো বিরাট নিয়ামতের কারণেই মানব জাতির কাছে এ রাতে এতো মর্যাদা ও ফজীলত। এ কোরআনকে ধারণ করলেই মানুষ সম্মানীত হবে, দেশ ও জাতি মর্যাদাবান হবে; গোটা জাতির ভাগ্য বদলে যাবে। কাজেই এ রাতে অর্থ বুঝে কোরআন পড়তে হবে। কোরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠার শপথ গ্রহণ করতে হবে। বাছাইকৃত কিছু আয়াত এ রাতে মুখস্তও করা যেতে পারে। যাদের কোরআনের ওপর প্রয়োজনীয় জ্ঞান রয়েছে, তারা এ রাতে একটি দারসও প্রস্তুত করতে পারেন। মাহে রমজানের এ রাতেই প্রায় প্রতিটি মসজিদে খতমে তারাবীহের কোরআন খতম সম্পন্ন করা হয়। এ রাতে ৩০ পারা কোরআনের শেষ পারা তিলাওয়াত করার মাধ্যমে হাফেজ সাহেবগণ তারাবীহ নামাজ পড়িয়ে থাকেন।

২. লাইলাতুল কদরে কৃত ইবাদাতের মূল্য হাজার মাসের কৃত ইবাদাতের চেয়ে উত্তম। হাজার মাস ৮৩ বৎসর ৪ মাস হয়ে থাকে। অর্থাৎ হাজার মাস ইবাদত-বন্দেগী করে যে সাওয়াব অর্জন করা যায়, সে সাওয়াব শুধু এক কদরের রজনীতে ইবাদত-বন্দেগী করেই অর্জন করা সম্ভব। এ জন্য যতটুকু পারা যায় ততটুকু ইবাদত করে কদরের রজনীকে কাটানো আমাদের জন্য জরুরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ঈমানের সাথে, সাওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত জেগে আল্লাহর ইবাদতে কাটালো, তার বিগত জীবনের সকল গুনাহ মাফ করে দেয়া হবে।’ (বুখারী: ১৮৭৫) তাছাড়া বিখ্যাত সাহাবী হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ‘যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও, তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত কর’। (বায়হাকী) তাই সারা রাত্র জাগরণ করে সঠিকভাবে ইবাদত-বন্দেগীতে মনোনিবেশ করা সকলের জন্য একান্ত কর্তব্য। বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, উমরী কাযা, কোরআন তিলাওয়াত, দান-সাদকা, যিকির-আযকার, তাসবীহ-তাহলীল, তাওবা-ইসতেগফার, দুআ-দুরূদ, কবর যিয়ারত ইত্যাদি নফল আমলের মাধ্যমে এ রাতকে উদযাপন করা জরুরি। রমজানের শেষ দশক আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন, রাত জেগে ইবাদত-বন্দেগিতে লিপ্ত থাকতেন। মা আয়েশা রা. বলেন, ‘আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলাল্লাহ! যদি আমি জানতে পারি লাইলাতুল কদর কোন রাত, তবে কী আমল করব? তিনি জবাব দিলেন, তখন বেশি করে বলো, হে আল্লাহ! আপনি তো ক্ষমাশীল, পরম করুণাময়। আমাকে ক্ষমা করুন।’ (তিরিমিজী: ৩৫১৩])

৩. লাইলাতুল কদর ভাগ্য লিপিসহ ফেরেশতাদের আগমনের রাত। আল্লাহ পাক ইরশাদ করেন, ‘ফেরেশতারা ও রূহ (জিব্রাইল আ.) এ রাতে তাদের রবের অনুমতিক্রমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হন।’ (সুরা কদর: ৩, ৪) অন্যত্র ইরশাদ হয়েছে, ‘এ রাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।’ (সূরা আদ-দুখান: ৪) ফেরেশতাদের নাযিল হওয়ার অর্থ মুফাসসিরগণ করেছেন, যারা ইবাদতে লিপ্ত থাকেন তাদের সাথে ফেরেশতাগণ মুসাফাহা করেন। যেথায় বেশি ইবাদত-বন্দেগি হয়, সে জায়গা ফেরেশতাগণ পরিবেষ্টন করে রাখেন। আর জিবরাইল আ.–এর আগমনের অর্থ হলো প্রতি লাইলাতুল কদরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনান আর নবীজিও তাকে শোনান। এ বছর থেকে পরবর্তী বছর পর্যন্ত আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দাদের ভাগ্য লিপিবদ্ধ করে এ রাতেই ফেরেশতাদের কাছে অর্পণ করেন। (কুরতুবী: ২০/১৩৩) সেজন্য এ রাতে মহান রবের কাছে সৌভাগ্য কামনা করতে হবে। বিপদ-আপদ, বালা-মুসীবত থেকে ‍মুক্তি চাইতে হবে। নিজের জন্য, পরিবারের জন্য, দেশ ও দশের জন্য বেশি করে দোআ করা এ রাতের একান্ত দায়িত্ব।

৪. চতুর্থ মর্যাদার কথা আল্লাহ পাক ইরশাদ করেন, ‘ফজর উদিত হওয়া পর্যন্ত এরাত শান্তিময়।’ (সূরা কদর: ৫) অর্থাৎ এ রাত পুরাটাই কল্যাণময়। এতে কোনো অকল্যাণ নেই। আর ফজর পর্যন্ত এর সীমা। অন্যান্য রাতে যেমন দোআ কবূলের জন্য শেষ রাতের আলাদা বিশেষত্য আছে, এর কোনো অংশ বেশি ফযীলতপূর্ণ এমন নয়; বরং পুরো রাতই বরকতময়, শান্তির আধার। অথবা এ রাতে কোনো বান্দাকে শয়তান কুপরামর্শ দিতে পারে না। কেউ কেউ বলেন, এর অর্থ ফেরেশতারা ফজর পর্যন্ত ইবাদতগোজার বান্দাদের সালাম দিতে থাকে। (কুরতুবী: ২০/১৩৪)

রেখক: মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ

Previous Post

নওগাঁয় কৃষকদের মাঝে স্মার্ট মোবাইল বিতরণ

Next Post

‘একটি মিটিং বদলে দেয় বাংলাদেশকে’

Next Post
শ্রীলঙ্কায় শততম টেস্টে জয়ের পথে একটি মুহূর্ত

‘একটি মিটিং বদলে দেয় বাংলাদেশকে’

খুলনায় বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না পরিবেশ আইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT