চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইভে চুমু খেয়ে ‘বোধোদয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 31, মে 2017
in স্পোর্টস
A A

যা হওয়ার এতক্ষণে হয়ে গেছে। মান গেছে, সম্মান গেছে। ফ্রেঞ্চ ওপেন থেকে নিষিদ্ধ হয়েছেন। তারপর টেনিস খেলোয়াড় ম্যাক্সিম হামু বুঝতে পারলেন তার ভুল হয়েছে।

ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক ঘটনা এটি। ম্যাচ শেষে লাইভে থাকা এক নারী সাংবাদিককে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন ম্যাক্সিম হামু। ম্যালি থমাস নামের সেই সাংবাদিককে ঘাড়ে এবং কাঁধে চুমু খাওয়ার চেষ্টা করায় কোর্ট থেকেই নিষিদ্ধ করা হয় তাকে।

সোমবার প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছেন হামু। খেলা শেষ হওয়ার পর ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন এই ফরাসী খেলোয়াড়। পাশে দাঁড়িয়ে নিউজ লাইভ করছিলেন ম্যালি থমাস। এমন সময় ম্যালির কাঁধে জোর করে চেপে ধরেন হামু। ম্যালি বাধা দেয়া সত্ত্বেও ঘাড়ে চুমু খাওয়ার চেষ্টা করেন এই ২১ বছর বয়সী টেনিস খেলোয়াড়।

হামুর সেই গর্হিত কান্ড!

এমন কুৎসিত কাণ্ডে সরাসরি কোর্ট থেকেই নিষিদ্ধ করা হয় হামুকে। পাশাপাশি তার বিরুদ্ধে পুরো ফ্রান্স জুড়ে উঠেছে নিন্দার ঝড়। আর এমন লজ্জাকর ঘটনায় বেশ বিব্রত ম্যালি, ‘খুব লজ্জাকর। যদি সরাসরি সম্প্রচারে না থাকতাম, তাহলে আমি ওর মুখে ঘুষি মারতাম।’

আর এমন গর্হিত ঘটনায় বেশ লজ্জিত হামু নিজেও। সরাসরি চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে প্রথম পর্বে বাদ পড়ার পর এমন কাণ্ড ঘটিয়ে দেশবাসী এবং ম্যালির কাছে ক্ষমা চেয়েছেন তিনি, ‘আমি ম্যালির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তার লাইভের সময় আমার এমন কাণ্ড আসলেই লজ্জাকর। ভুল থেকে শেখার চেষ্টা করছি। আমি একজন ভালো টেনিস খেলোয়াড় এবং সর্বোপরি ভালো মানুষ হতে চাই।’

Tags: ফ্রেঞ্চ ওপেন
Previous Post

ভোগের প্রচ্ছদে উজ্জ্বল সোনম

Next Post

ঘূর্ণিঝড় মোরার আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজারে ৬০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত

Next Post

ঘূর্ণিঝড় মোরার আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজারে ৬০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত

২০২১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট: সংসদে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT