চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে চিত্রপরিচালক আমজাদ হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 18, নভেম্বর 2018
in বিনোদন
A A

আইসিইউতে লাইফ সাইফ সাপোর্টে আছেন কিংবদন্তি চিত্রপরিচালক আমজাদ হোসেন। আজ রোববার সকালে নিজ বাসভবনে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সকাল সাড়ে ১০ টার দিকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।

রাজধানীর ইমপালস হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসক ডাঃ মহিউদ্দিনের অধীনে আমজাদ হোসেনের চিকিৎসা চলছে।

চ্যানেল আই অনলাইনকে কর্তব্যরত চিকিৎসক জানান, আমজাদ হোসেন লাইফ সাপোর্টে আছেন। সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা ফিফটি ফিফটি। যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন থেকে তিনি কথা বলছেন না। উনি ঘুমের মধ্যেই স্ট্রোক করে খাট থেকে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে আনা হয়। 

ডাঃ মহিউদ্দিন আরও বলেন, লাইফ সাপোর্টের বিভিন্ন স্তর রয়েছে। তিনি মধ্য স্তরে আছেন। ওনার খাদ্যনালী ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা রয়েছে। তার স্ট্রোকটা বড় আকারের। কোন দিকে যায় বলা যাচ্ছে না। সেজন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি এখনো ঝুঁকিমুক্ত নন। হয়তো এরপর ওনার মাথায় অস্ত্রপচার লাগতে পারে। ৭২ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না।

হাসপাতালে উপস্থিত আছেন আমজাদ হোসেনের সন্তান চিত্রপরিচালক ও অভিনেতা সোহেল আরমান। সোহেল আরমান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার বাবা দেশের জন্য তার মেধা দিয়ে অনেক কিছু করেছেন। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

হাসপাতালে আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান কথা বলছেন গনমাধ্যমের সঙ্গে

পরিবার ও চিকিৎসক সূত্রে জানা যায়, মাস ছয়েক আগে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রপচার হয়েছিল। আমজাদ হোসেনের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে আসেন চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন, রকিবুল আলম রকিব, শাহ আলম কিরণ প্রমুখ।

আমজাদ হোসেনের পরিচালনায় জনপ্রিয় পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক ১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Tags: আমজাদ হোসেনচলচ্চিত্র পরিচালকলিড বিনোদন
Previous Post

খালাস চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আপিল

Next Post

গণমাধ্যমে শিশু আসামির পরিচিতি প্রকাশ বন্ধে রিট

Next Post
করোনা

গণমাধ্যমে শিশু আসামির পরিচিতি প্রকাশ বন্ধে রিট

হাছান

চলচ্চিত্রের সাথে রাজনীতির সম্পর্ক নেই: হাছান মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT