চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে আলাউদ্দিন আলী, দোয়া চাইলো পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 25, জানুয়ারি 2019
in বিনোদন
A A

কিংবদন্তি সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীকে শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হলেও আগের চেয়ে তার অবস্থা উন্নতির দিকে। শুক্রবার সন্ধ্যায় এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি মোমিন বিশ্বাস।

আলাউদ্দিন আলীর সর্বশেষ অবস্থার কথা জানিয়ে তার সহকারি বলেন, গত মঙ্গলবার রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয় উনাকে (আলাউদ্দিন আলীকে)। গতকাল পর্যন্ত তার অবস্থা ভালো ছিলো। কিন্তু আজ (শুক্রবার) সকাল থেকে অবস্থা অবনতির দিকে গেলে লাইফ সাপোর্ট দেয়া হয়। তবে দুপুরের পর থেকে তিনি কিছুটা রেসপেন্স করছেন।

আলাউদ্দিন আলীর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করে তিনি আরো বলেন, যথাসাধ্য তার চিকিৎসা চলছে। চিকিৎসায় কোনো ত্রুটি হচ্ছে না। দেশের সর্বোচ্চ চিকিৎসা তিনি পাচ্ছেন। তবু সবার কাছে তার পরিবারের একটাই অনুরোধ, সবাই যেন উনার জন্য দোয়া করেন।

মাঝখানে অসুস্থতার জন্য বেশকিছু দিন কাজের বাইরে ছিলেন আলাউদ্দিন আলী। তবে গেল সপ্তাহেই কাজে ফেরার ঘোষণা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘এখন তিনি সুস্থ। কাজের জন্য ফিট।’ কিন্তু এমন ঘোষণার দিন কয়েকের মধ্যেই ফের অসুস্থ হলেন সংগীতের এই কিংবদন্তি।

ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ,  এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, জন্ম থেকে জ্বলছি মাগো, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় এমন আরও শতাধিক কালজয়ী গানের রূপকার আলাউদ্দিন আলী।

Tags: আলাউদ্দিন আলীপরিচালকলিড বিনোদনসংগীতসংগীতশিল্পী
Previous Post

প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

Next Post

ভাতিজাকে হারিয়ে শোকে কাতর গোবিন্দ

Next Post

ভাতিজাকে হারিয়ে শোকে কাতর গোবিন্দ

অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল-জোকোভিচ ফাইনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT