চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লর্ড ক্লাইভকে ভাড়া করেছে বিএনপি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 21, মার্চ 2018
in রাজনীতি
A A
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় বৃটিশ আইনজীবী নিয়োগের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে এতো প্রসিদ্ধ আইনজীবী থাকতে বিদেশী আইনজীবী নিয়োগ করে বিএনপি আসলে তাদের দেউলিয়াত্বই প্রকাশ করেছে।

বিএনপির নিয়োগ করা ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে ‘লর্ড ক্লাইভ’ আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা এমন একজন আইনজীবীকে নিয়োগ দিলেন যিনি মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের মামলায় সহায়তা করেছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘‘আপনার কাকে আনলেন, ‘লর্ড ক্লাইভকে’ আনলেন। তিনি একাত্তরের ঘাতকের পক্ষে লবিস্ট ছিল। তিনি সাকা চৌধুরী থেকে শুরু করে এমন কোন যুদ্ধাপরাধী নেই যার পক্ষে তিনি লন্ডনে বসে ওকালতি করেননি। তিনি বড় আইনজীবী হতে পারেন, কিন্তু আমার দৃষ্টিতে তিনি বড় আইনজীবী নয়। কারণ তিনি একাত্তরের ঘাতকদের বাঁচানোর চেষ্টা করেছেন। তাই এতো আইনজীবী থাকতে তাকেই কেন লন্ডন থেকে ভাড়া করে আনতে হবে?’’।

তিনি বলেন, খালেদা জিয়া বেড়িয়ে এসে সুস্থ ধারার রাজনীতি করুন, নির্বাচনে অংশগ্রহণ করুন সেটা আমরাও চাই। কিন্তু আমরা আদালতকে প্রভাবিত করছি বলে বিএনপি যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।

আগামী নির্বাচনে ছক্কা মেরেই আওয়ামী লীগ জয় নিশ্চিত করবে বলে মন্তব্য করে তিনি বলেন, মাঠে একা খেলতে ভালো লাগে না, বারবার ভালো লাগে না। গতবার ছক্কা মারতে পারিনি সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এবার আমরা ছক্কা মেরে দেবো। শেখ হাসিনার নেতৃত্বে ছক্কা মেরেই বিজয়ী হবে আওয়ামী লীগ।

‘আ কুইক নিড-অ্যাসেসমেন্ট সার্ভে ফর এসেনশিয়াল প্রাইমারি হেলথকেয়ার ফর ফর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস (এফডিএমএন) পপুলেশন’ শীর্ষক তিন মাসব্যাপী এক গবেষণা করে বেসরকারি ইউভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার। এ অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন দিক এবং ফলাফল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।

Tags: খালেদার মামলামোহাম্মদ নাসিম
Previous Post

জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসছে ৮ এপ্রিল

Next Post

আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সিতে ‘কালো জাদু’

Next Post

আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সিতে ‘কালো জাদু’

মিরসরাইতে ডিসেম্বরে শুরু হবে পোশাক শিল্প পল্লী নির্মাণ কাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT