চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল’রিয়েল-ইউনেস্কো অ্যাওয়ার্ড পেলেন ফিরদৌসী কাদরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2020
in বাংলাদেশ
A A
ফিরদৌসী কাদরী ল’রিয়েল-ইউনেস্কো অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ও জ্যেষ্ঠ গবেষক ড. ফিরদৌসী কাদরী আন্তর্জাতিক সম্মাননা ল’রিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ডে (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) ভূষিত হয়েছেন।

উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে অবদান রাখায় মঙ্গলবার এ পুরস্কারজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে পুরস্কারদাতা ‘ফর উইমেন ইন সায়েন্স’র বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং মিউকোসাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান ড. ফিরদৌসী বিজ্ঞানে নারী ও মেয়েবিষয়ক আন্তর্জাতিক দিবসে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়েছেন।

আগামী ১২ মার্চ ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদরদফতরে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ ইউরো (৯২ লাখ ৬৩ হাজার টাকার বেশি)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) সাবেক অধ্যাপক নওশাবা খাতুন ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শামসুল হুদা চৌধুরীর কন্যা ফিরদৌসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক-স্নাতকোত্তর শেষ করার পর যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। লেখাপড়া শেষে দেশে ফিরে ১৯৮৮ সালে তিনি আইসিডিডিআরবিতে যোগ দেন।

২০১০ সালে তিনি আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির ‘মজিলো ক্যাচিয়ার পুরস্কার’ লাভ করেন। এরপর ২০১২ সালে ভূষিত হন ইন্সতিতুত দ্য ফ্রাঁস-এর ‘ক্রিস্তোফ মেরো’ পুরস্কারে।

ফিরদৌসী ছাড়াও ল’রিয়েল-ইউনেস্কো পুরস্কারে আরও চার নারী বিজ্ঞানী ভূষিত হয়েছেন। অঞ্চলভেদে পুরস্কারপ্রাপ্ত এ চারজন হলেন- লেবাননের আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর আবলা মেহিও সিবাই, কলেজ দ্য ফ্রান্সের প্রফেসর এডিথ হার্ড, মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির জেনোমিক সায়েন্স সেন্টারের প্রফেসর এসপারেনজা মার্তিনেজ-রোমেরো এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডোর প্রফেসর ক্রিস্টি আনসেট।

Tags: বাংলাদেশি বিজ্ঞানী
Previous Post

শরিয়ত বয়াতিকে কেন জামিন নয়: হাইকোর্ট

Next Post

ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীতে শ্রমিকদের অবরোধ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীতে শ্রমিকদের অবরোধ

ডেম্বেলে ইউরো ফুটবল থেকে বাদ পড়েছেন, দুঃখ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম শেষ ডেম্বেলের, ইউরোতেও খেলা হবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT