চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনের ক্যাফেতে নওয়াজের ছবি ভাইরাল: দেশে ফিরিয়ে বিচারের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 01, জুন 2020
in আন্তর্জাতিক
A A
লন্ডনের ক্যাফেতে নওয়াজের ছবি ভাইরাল, দেশ ফিরিয়ে বিচারের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লন্ডনের একটি রেস্টুরেন্টে পরিবারের সাথে সুস্থ অবস্থায় চা খেতে দেখা যাওয়ার পর তা নিয়ে চলছে নানা সমালোচনা। ছবিটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার ছবিটি প্রকাশ হওয়ার পর থেকেই দেশটির ক্ষমতাসীন দলের নেতারা সমালোচনায় নেমেছেন। অন্যদিকে নওয়াজের শারীরিক অবস্থা ভালো দেখে তার দলের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।

ওই ছবি প্রকাশ পাওয়ার পর তার শারীরিক অবস্থা ভালো থাকার দাবি করে দেশটির ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের এক সদস্য নওয়াজ শরিফকে ফিরিয়ে নিয়ে এসে দুর্নীতি মামলা মোকাবেলার দাবি জানিয়েছেন।

ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ৭০ বছরের নওয়াজ শরিফ রাস্তার পাশে এক ক্যাফেতে তার নাতনিদের সাথে বসে আছেন। পরনে নীল পোশাক আর মাথায় ক্যাপ। দেখতে তাকে পুরোপুরি সুস্থ লাগছে।

এমন ছবি বের হওয়ার পর দেশটির কিছু মন্ত্রী তার শারীরিক অসুস্থতার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, তিনি জনগণকে বোকা ভেবেছেন। তিনি এমনকি কোভিড ১৯ এর জন্য মাস্ক পর্যন্ত ব্যবহার করেননি।

পাকিস্তানের একজন শীর্ষ নেতাকে এই ছবির মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করার জন্য প্রকাশ করা হয়েছে বলে এক টুইটে অভিযোগ করেছেন নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম।

তিনি দাবি করেন, করোনার কারণে তার বাবার কার্ডিয়াক সার্জারি করাতে দেরি হচ্ছে।

তেহরিক-ই-ইনসাফের শাহবাজ গিল অভিযোগ করেন, দলীয় নেতাকর্মীদের রশদ দিতেই তার সুস্থতার ছবি নওয়াজ শরিফ নিজেই প্রকাশ করেছেন।

এর আগেও জানুয়ারি মাসে রেস্টুরেন্টে চা খাওয়ার ছবি ভাইরাল হয় নওয়াজের। তখন ও চলেছিল ব্যাপক সমালোচনা। তখন থেকেই অনেকের ধারণা কোনো সমঝোতার মাধ্যমে তিনি দেশান্তর হয়েছেন।

Tags: নওয়াজ শরিফ
Previous Post

গর্ভবতী মহিলাদের সুচিকিৎসার লক্ষ্যে কোভিড-১৯ টেস্ট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৪৯৫৩৪, মৃত ৬৭২

Next Post
বাংলাদেশের নির্বাচন কর্মকর্তার ছবি, ভোটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৪৯৫৩৪, মৃত ৬৭২

মানস ঘোষের ছবি, বাংলার সংবাদপত্রের সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার এই আঁধার কাল, একজন মানস ঘোষ এবং কিছু কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT