চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনের অলিম্পিয়া প্রকাশনী থেকে মোস্তফা কামালের ‘দ্য মাদার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 03, জানুয়ারি 2019
in শিল্প সাহিত্য
A A

‘থ্রি নভেলস’ এর পর কথা সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের ‘দ্য মাদার’ আন্তর্জাতিক সাহিত্য পরিমণ্ডলে স্থান পাচ্ছে। এই লেখকের সাড়া জাগানো উপন্যাস ‘জননী’র ইংরেজি সংস্করণ ‘দ্য মাদার’ জানুয়ারি মাসেই প্রকাশ করতে যাচ্ছে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স।

প্রকাশের পর ‘দ্য মাদার’ উপন্যাসটি লন্ডন থেকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের দেশগুলোর বই বাজারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে আমাজন। এমনটাই জানিয়েছেন লেখক।

এ ছাড়া বিশ্বব্যাপী অলিম্পিয়া পাবলিশার্সের বিদ্যমান যে বাজার ব্যবস্থা রয়েছে তার মাধ্যমেও উপন্যাসটি আন্তর্জাতিক পরিমণ্ডলে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুটি ফরম্যাটে ‘দ্য মাদার’ প্রকাশ করছে অলিম্পিয়া। পেপার ব্যাক ও ই-বুক। আমাজন দুই ফরম্যাটেই আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে উপন্যাসটি। এর আগে ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে প্রকাশিত হয় মোস্তফা কামালের তিনটি উপন্যাসের ইংরেজি সংকলন ‘থ্রি নভেলস’।

‘তালিবান, পাক কান্ল অ্যান্ড ইয়াং লেডি’, ‘ফ্লেমিং ইভেন টাইড’ এবং ‘দ্য ফ্লাটারার’। ‘থ্রি নভেলস’ও বিশ্বজুড়ে বাজারজাত করেছে আমাজন। আর বাংলাদেশে বাজারজাত করার দায়িত্ব পালন করছে বৃহত্তর অনলাইন বুক শপ রকমারি ডটকম।

২০১৪ সালে পার্ল পাবলিকেশনস থেকে প্রথম প্রকাশিত হয় ‘জননী’। প্রকাশের পরপরই উপন্যাসটি ব্যাপক সমাদৃত হয়। সম্প্রতি ‘জননী’র চতুর্থ মুদ্রণ বাজারে এসেছে বলে জানান প্রকাশক হাসান জায়েদী তুহিন।

তিনি বলেন, মোস্তফা কামালের ইতিহাসভিত্তিক উপন্যাস ‘অগ্নিকন্যা’, ‘অগ্নিপুরুষ’ ও ‘অগ্নিমানুষ’—এই ট্রিলজিও পাঠকের কাছে চমৎকারভাবে গ্রহণ করেছে। ১৯৪৭ থেকে ১৯৭১ অর্থাৎ দেশভাগ থেকে স্বাধীনতা পর্যন্ত সময়কালের ওপর লেখা ট্রিলজি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে। পার্ল থেকে উপন্যাসগুলো প্রকাশ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

লেখক মোস্তফা কামাল তার প্রতিক্রিয়ায় বলেন, লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে একজন লেখকের বই প্রকাশিত হওয়া যেকোনো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার চেয়েও বড় ব্যাপার। আমার প্রধান উপন্যাসগুলোর একটি ‘জননী’। এই উপন্যাস দিয়েই পাঠক আমাকে নতুন করে চিনেছেন, নতুনভাবে গ্রহণ করেছেন। এটি একটি দীর্ঘ উপন্যাস। প্রথমে আমি অলিম্পিয়াকে উপন্যাসটির কাহিনি সংক্ষেপ ও প্রথম তিন পার্ট পাঠাই। পরে তারা পুরো পাণ্ডুলিপি পাঠানোর জন্য আমাকে অনুরোধ জানায়। এরপর অলিম্পিয়া পাবলিশার্সের সম্পাদকীয় বোর্ডের প্রধান সম্পাদক আমাকে চিঠি পাঠিয়ে উপন্যাসটি প্রকাশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। চিঠিতে উপন্যাসটি তাঁদের অনেক ভালো লেগেছে বলেও উল্লেখ করেন।

উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক দুলাল আল মনসুর।

Tags: অনুবাদউপন্যাস
Previous Post

আমরা শপথ নিচ্ছি না: ফখরুল

Next Post

শেখ হাসিনাকে বিশ্বনেতাদের অব্যাহত শুভেচ্ছা

Next Post
শেখ হাসিনা

শেখ হাসিনাকে বিশ্বনেতাদের অব্যাহত শুভেচ্ছা

গাপটিলের ১৩৮ ছাপিয়ে নিশামের ৩৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT