চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনেও ‘বউবাজার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 20, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ইস্টএন্ড এলাকায় শুধুমাত্র নারীদের জন্য একটি বাজার চালু করেছে দেশটির টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। সেই মার্কেটের দুটি লেনের নামকরণও হয়েছে পেটিকোট লেন এবং লেডি লেন নামে।

বাংলাদেশের মানুষ অনেক আগে থেকেই বউবাজার নামের সঙ্গে সুপরিচিত। এদেশের বহু স্থানে বউবাজার রয়েছে। এমনকি ভারতের পশ্চিমবঙ্গেও এই নামে অনেকগুলো বাজার রয়েছে।

লন্ডনের ওই মার্কেটে রয়েছে ৯টি স্টল। তবে তার প্রকল্প পরিচালক বলছেন, চাহিদা বাড়লে কয়েক মাসের মধ্যে আরও স্টল খোলার চিন্তা রয়েছে তাদের।

মার্কেটের সব স্টলহোল্ডারদের ব্যবসার ধরণ ও সোশ্যাল মিডিয়া বা অনলাইনে কিভাবে ব্যবসা করা যায়- তারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই প্রকল্পটির উদ্যোগ নিয়েছে প্রায় চার বছর আগে। প্রকল্পটি শেষ করতে তাদের এ পর্যন্ত ব্যয় হয়েছে ২.৭ মিলিয়ন ডলার। লন্ডন সিটি পুনর্গঠনের অন্যতম উদ্যোগ এই মার্কেট।

টাওয়ার হ্যামলেটসের কর্পোরেট ডিরেক্টর আন সাটক্লিফ বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্ম একটু ভিন্ন রকমের চাহিদা থাকে মানুষের। বিশেষত নারীদের মধ্যে এ ধরনের চাহিদা বেশী দেখা যায়।  আর সেই কারণে তারা পুরুষ অধ্যুষিত অঞ্চল থেকে একটু ভিন্ন রকম চিন্তা ভাবনা করে এ প্রকল্পের উদ্যোগ নিয়েছেন।

বিবিসি জানায়, এখানে যারা স্টলহোল্ডার তাদের মধ্যে মাজনু ন্যাচারালসের প্রতিষ্ঠাতা সুসান নিকোলাস (৫৫) এবং মেরিলিন ক্রু (৫৩) বাড়িতে তৈরি জৈব ত্বক এবং চুলের যত্নের পণ্য বিক্রি করেন।

এই মার্কেট নিয়ে নিকোলাস বলেন, আমরা এসব পণ্য অন্যান্য বাজারেও বিক্রি করি। তবে এখানে মহিলাদের মধ্যে থাকতে পেরে খুবই ভাল লাগছে।

পপুলার স্টলের শেয়ার হোল্ডার অমিরা ইসমাইল বলেন, ‘আমি এখানে আমাদের লন্ডনের ঐতিহ্যবাহী সোমালি মরিচের সস বিক্রি করি। ক্রেতারা আমার সস ব্যাপক পছন্দ করেন। আমি সস বানানো ছাড়াও রান্না পছন্দ করি। আর সসের এই মুগ্ধকর স্বাদ তৈরি শিখতে আমার প্রায় নয় মাস সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আমি ২০১৭ সালে চাকরি হারানোর পর লন্ডনের ইস্টএন্ডের রাস্তায় রাস্তায় সস বিক্রি করতাম। তবে আমার কাছে মনে হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আমরা সুপার মার্কেটগুলিতে অনেক বিক্রি বাড়াতে সক্ষম হবো।’

বেথনাল গ্রিন স্টলহোল্ডার জেন আমোহ হস্তনির্মিত টেক্সটািইল আর্ট ও গহনা বিক্রি করেন। তিনি বলেন, আমার কাছে মনে হয়, এই প্রকল্পটি আমাদের জন্য একটি আশ্চর্যজনক উপহার।

এই মার্কেটে আরও যেসব পণ্য পাওয়া যায়, তার মধ্যে রয়েছে- হাতের তৈরি ব্যাগ, শিশুদের কম্বল, স্কার্ফ, হাতে পরা ছুড়ি, গহনা ইত্যাদি।

Tags: বউবাজারলন্ডন
Previous Post

বিশ্বের ‘সবচেয়ে সস্তা’ মোবাইল ডেটার দাম বাড়ল

Next Post

অভিনেত্রী নওশাবার মামলা স্থগিত করছেন হাইকোর্ট

Next Post

অভিনেত্রী নওশাবার মামলা স্থগিত করছেন হাইকোর্ট

৪ বছর আগেই বিয়ে করেন শিহাব শাহীন ও মম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT