চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
বালিকা সঙ্গীতশিল্পী পিয়াল হাসান গিটার হাতে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার মৃত্যুতে শোকাহত বলিউড তারকারা। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করে চলেছেন তারা।

এ আর রহমান, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানির মতো সঙ্গীত ব্যক্তিত্বরা তো বটেই, পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ, প্রিয়াঙ্কা চোপড়া, আনুষ্কা শর্মাদের মতো তারকারাও শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

সঞ্জয় দত্ত টুইটে লিখলেন, ‘একজন কিংবদন্তীকে হারিয়ে ফেললাম আমরা। লতা মঙ্গেশকরজি আপনার গান, ব্যক্তিত্ব, সবই আজীবন রয়ে যাবে। তার পরিবারের প্রতি সমবেদনা।’

সুভাষ ঘাই বলছেন, ‘সবসময়ে তার ভালবাসা-আশীর্বাদ পেয়ে আমি ধন্য। ১৯৭৫ সালে আমার পরিচালক হিসেবে ডেবিউ ছবি কালীচরণ-এর যা রে যা ও হরজাই গানটির রেকর্ডিং থেকে শুরু করে ২০১৯ সালে শেষ দেখা, যখন হুইসলিংউড ইন্টারন্যাশনাল স্কুলে লতা মঙ্গেশকর স্কলারশিপ অ্যাওয়ার্ড চালু হয়, পুরোটাই স্মৃতির ফ্রেমে বন্দি। এই শতাব্দী তাকে মনে রাখবে। শান্তিতে ঘুমান লতা দিদি। আপনি আমাদের সাথেই থাকবেন সবসময়ে।’

করণ জোহরের লিখেছেন, ‘আজ স্বর্গলোক প্রকৃত অর্থেই এক সুরের পরীকে পেয়েছে। শৈশবে লতাজির গান শুনে বড় হয়েছি, আজ তার মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বলব, এমন সুমধুর কণ্ঠে দেশকে গর্বিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জুহি চাওলার টুইট করেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। কোকিলকণ্ঠী কিংবদন্তী শিল্পী আর আমাদের মধ্যে নেই। মেনে নিতে কষ্ট হচ্ছে।’

‘বাহুবলি’-খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া টুইটারে লিখেছেন, ‘আমরা আজ একজন কিংবদন্তিকে হারালাম। সত্যি একটা যুগ যেন শেষ হয়ে গেল। তার আত্মার শান্তি কামনা করি।’

অভিনেত্রী কাজল আগারওয়াল টুইটে লিখেছেন, ‘ভারত হারালো তার নাইটিংগেলকে। আপনাকে আমরা খুব মিস করব। যদিও আপনার গান সবসময় আমাদের সাথে থেকে যাবে।’

বলিউড তারকা অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, ‘মেরে আওয়াজ হি পেহেচান হ্যায়… এরকম গলার আওয়াজ কে ভুলতে পারে। লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি শোকাহত। আমার সমবেদনা ও প্রার্থনা।’

র‍্যাপার বাদশাহ লিখেছেন, ‘তেরা ছায়া সাথ হোগা…শান্তিতে থাকুন লতাজি।’

লতার একটি মন্তব্য টুইট করেছেন আরিজিৎ সিং। লতার একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে লেখা আছে, ‘গান গাওয়া বন্ধ করবো না। যখন মারা যাব, আমার গান আমার সঙ্গে যাবে।’

রণবীর সিং, লতার একটি ছবি শেয়ার করেছেন। আনুশকা শর্মা লিখেছেন, ‘ঈশ্বর সমধুর কণ্ঠের মধ্য দিয়ে বার্তা পাঠান। আজ ভারতের দুঃখের দিন। নাইটিংগেল চিরতরে বিদায় নিলেন আজ। লতাজির কণ্ঠের জন্যই উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

ফারাহ খান লিখেছেন, ‘কিংবদন্তীর মৃত্যু নেই।’

লতার গাওয়া অন্যতম সেরা গান- ‘নাম গুম জায়েগা, চেহেরা ইয়ে বদল জায়েগা… মেরি আওয়াজ হি পেহেচান হ্যায়…’ উল্লেখ করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তুষার কাপুর।

দিয়া মির্জার শোকবার্তা, ‘আমরা আমাদের ভারতরত্ন, নাইটিংগেলকে হারালাম। লতা মঙ্গেশকরজির কণ্ঠই ভারতের কণ্ঠ হয়ে থেকে যাবে।’

পুরনো দিনের ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন বনি কাপুর। ফ্রেমে দেখা গেছে বনি-শ্রীদেবীর সঙ্গে লতাকে।

Tags: লতা মঙ্গেশকরলিড বিনোদন
Previous Post

দেশে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

Next Post

উদ্বেগ বাড়াচ্ছে কানাডায় ভ্যাকসিনবিরোধী আন্দোলন

Next Post
কানাডায় ভ্যাকসিনবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বেগ বাড়াচ্ছে কানাডায় ভ্যাকসিনবিরোধী আন্দোলন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT