চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঞ্চে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2021
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশালে লঞ্চে অগ্নিকাণ্ডের দৃশ্য, দগ্ধদের ঢাকায় আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমানের (৪৫) মৃত্যু হয়।

স্বজনেরা বলছেন, লিভারের জটিলতায় রাজধানী বিএসএমএমইউ’তে চিকিৎসা শেষে বরগুনায় ফিরছিলেন হাবিবুর রহমান। আগুন থেকে বাঁচতে লঞ্চের তিনতলা থেকে পানিতে ঝাঁপ দেয়ার পর তার প্রচুর রক্তক্ষরণ হয়। শনিবার রাত এগারোটার দিকে তার মৃত্যু হয়।

এমভি অভিযান-১০ লঞ্চে দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৬ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৮ জন নারী, তাদের বয়স ১৩ থেকে ২০ বছরের মধ্যে। দগ্ধদের একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে নিখোঁজদের খোঁজে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্বজনরা ভিড় করছেন।

জানা যায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা দিচ্ছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে যাওয়া ৭ চিকিৎসক।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলছেন, মালদ্বীপ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লঞ্চে দগ্ধদের চিকিৎসার খবর রাখছেন। সবোর্চ্চ চিকিৎসার নির্দেশনা দিয়েছেন তিনি।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

Tags: দগ্ধমৃত্যুলঞ্চে অগ্নিকাণ্ড
Previous Post

সেন্টমার্টিনে ২ দিন পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

Next Post

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন

Next Post
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন

সান্তা ক্লজ ও এক শিশু বড়দিনের অনুষ্ঠানে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনের ছুটিতে দেখতে পারেন যেসব সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT