চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লগ্নী ফেরত আসার মতো সিনেমা ‘মানুষ কেন অমানুষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 24, জানুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্রের জন্য পরিকল্পনা ও আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শারীরিক অসুস্থার কারণে প্রায় তিন বছর ক্যামেরা-শুটিং থেকে দূরে ছিলেন মনোয়ার হোসেন ডিপজল। নতুন খবর, আবার শুটিংয়ে নেমেছেন মনোয়ার হোসেন ডিপজল। নিজের প্রযোজনায় ‘মানুষ কেন অমানুষ’ সিনেমার শুটিং করছেন তিনি।

ডিপজলের নতুন এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয় চৌধুরী ও মৌ খান। নায়ক জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ভীষণ সিরিয়াসভাবে কাজ করছি। একই লোকেশনে দুই ক্যামেরায় আলাদা আলাদাভাবে আমরা শুটিং করছি। ১৪ জানুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে। ইতোমধ্যেই ৮০ ভাগ কাজ শেষ।

তিনি বলেন, আগে ১১-১২ টা না বাজলে শুটিং শুরু হতো না। কিন্তু এখন সকাল ৭টা থেকে শুটিং চলে। আমরা দুপুর পর্যন্ত টানা শুটিং করি। আবার ডিপজল আংকেল দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত তার অংশের শুটিং করেন। উনি সাড়ে তিনবছর পর আবার শুটিং করছেন। শারীরিকভাবে সুস্থ আছেন। কোনো সমস্যা ছাড়াই কাজ হচ্ছে।

দুই ব্যক্তি মারামারি করছে, পেছনে কাঠের স্তূপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় চৌধুরী বলেন, অশ্লীলযুগের পর ইন্ডাস্ট্রি যায় যায় অবস্থা তখন বড় বড় প্রযোজকরা অল্প বাজেটে সিনেমা করেছেন। ঠিক তখনই চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছিল। এখন সংকটকালীন যে অবস্থা তাতে সিনেমা বানালে টাকা ফেরত আসার সম্ভাবনা কম। দর্শকদের সচল রাখার জন্য সিনেমা হচ্ছে না। বড় আয়োজনের সিনেমা পরেও করা যাবে। বর্তমানে গল্প নির্ভর সিনেমা করতে হবে। যেখানে নায়ক নায়িকা ফ্যাক্ট নয়, গল্পটাই হবে সব।

তিনি বলেন, আমরা তাই করছি। লগ্নী ফেরত আসার মতো সিনেমা ‘মানুষ কেন মানুষ’। এ পলিসিতে আরও কয়েকটি সিনেমা একের পর এক তৈরি হবে। আমাদের টিমের প্রত্যেকটা শিল্পী থেকে টেকনিশিয়ান সবাই খুব সিরিয়াস। যেকোনো ভাবে কাজ করে সিনেমা বাড়াতে হবে। অল্প বাজেটে সিনেমা করে প্রযোজক বাঁচিয়ে লগ্নী ফেরত দিতে হবে। আমরা অ্যাকশন বা অন্য ঘরানায় যাচ্ছি না। গল্প প্রাধান্য দিয়ে কাজ করছি।

ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করছে, একটি সুন্দর অভ্যন্তরীণ সেটিংয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় চৌধুরী বলেন, ডিপজল আংকেল এবং আমার গল্পের মধ্যে কাউন্টার গল্পের সিনেমা ‘মানুষ কেন অমানুষ’। ছবিটি তৈরি করছেন মনতাজুর রহমান আকবর। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আবদুল্লাহ জহির বাবু। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন রাশেদা চৌধুরী, দুলারী, বড়দা মিঠু, জ্যাকি আলমগীর।

Tags: চলচ্চিত্রজয় চৌধুরীজ্যাকি আলমগীরডিপজলবড়দা মিঠুমনোয়ার হোসেন ডিপজললিড বিনোদনসিনেমা
Previous Post

জোর করে কাউকে ভ্যাকসিন দেয়া হবে না

Next Post

রমজানে তিনগুণ নিত্যপণ্য আমদানি: বাণিজ্যমন্ত্রী

Next Post
বাণিজ্যমন্ত্রী রমজানে তিনগুণ নিত্যপণ্য আমদানির বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে তিনগুণ নিত্যপণ্য আমদানি: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সংবাদ সংগ্রহে সাংবাদিক ও রিপোর্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

মোজো স্টোরিস: সাংবাদিকতার নতুন অধ্যায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT