চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2018
in জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুর উপজেলার শেরপুর গ্রামে স্বামীর বিরুদ্ধে ঐশী আক্তার নামের ১৯ বছরের এক নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠেছে।

শনিবার রাতে ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন শেরপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ফাঁড়ি পুলিশ ভোর সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের মা সুফিয়া খাতুন অভিযোগ করে বলেন,  ‘যৌতুকের টাকার জন্য তার মেয়ে ঐশীকে করে স্বামী, শাশুড়ি ও ননদসহ শারীরিক নির্যাতন করে হত্যা করেছে। তিনি তার মেয়ে হত্যার জন্য দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিহতের মামা মো. মাসুদও এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন দোষীদের বিরুদ্ধে। নিহতের মামা মো. মাসুদ বলেন, আমার ভাগ্নীকে নির্যাতন করে হত্যার জন্য দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, প্রায় সাত মাস পূর্বে সদর উপজেলার বসিকপুরের শেরগ্রামের নিবাসী আমির হোসেনের পুত্র আরিফ হোসের সাথে একই জেলার রায়পুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের হাসান আহম্মদের মেয়ে ঐশী আক্তারের বিয়ে হয়। ওই সময় আরিফ হোসেনের পরিবারের পাঁচ লাখ টাকার যৌতুকের মুখে আসবাবপত্র ও নগদসহ প্রায় চার লাখ টাকা পরিশোধ করে ঐশীর পরিবার।

এদিন রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামীসহ পরিবারের অন্যান্যদের সাথে ঐশীর কথা কাটাকাটি হয়। এতে এক পর্যায়ে তাকে কিল, ঘুষি, শারীরিক নির্যাতনের এক পর্যায়ে পিটিয়ে হত্যা করা হয়।

দত্তপাড়া ফাঁড়ি পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, নিহতের মুখের দু’পাশে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শারীরিক নির্যাতনের তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিহতের স্বামী পক্ষের লোকেরা এটিকে বিষপানে আত্মহত্যার কথা তুললেও বিষের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

তিনি বলেন, ময়না তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Tags: হত্যার অভিযোগ
Previous Post

রেডিও ভূমির পথচলায়-বিশ্বাসে বাংলাদেশ

Next Post

বাজাচ্ছেন আইয়ুব বাচ্চু, গাইছেন তারা

Next Post

বাজাচ্ছেন আইয়ুব বাচ্চু, গাইছেন তারা

প্রতারণার অভিযোগে টেসলার চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হচ্ছেন ইলন মাস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT