চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্ণৌ কিনল ডি কককে, আইয়ারকে কলকাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও কলকাতা ক্রিকেটাররা ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কককে দলে টেনেছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শ্রেয়াস আইয়ারকে কিনেছে শাহরুখ খানের দল কলকাতা।

ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫তম মেগা আসরের নিলাম। দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনের দেশি-বিদেশি বেশ কিছু খেলোয়াড় বিক্রি হয়েছে।

বিদেশি খেলোয়াড় কোটায় ৬.৭৫ কোটি রুপিতে ডি কককে কিনেছে লক্ষ্ণৌ। প্রোটিয়া এই ক্রিকেটারকে পেতে নিলামের লড়াইয়ে ছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন আসরে দল গোছাতে প্রত্যেক দল সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় টানতে পারবে।

৭.২৫ কোটি রুপিতে অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে ধরে রেখেছে কলকাতা। পরে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে শ্রেয়াস আইয়ারকে পেতে লড়াইয়ে নামে ফ্র্যাঞ্চাইজিটি। আরসিবি, গুজরাট, দিল্লির বিপক্ষে লড়ে সম্ভাব্য অধিনায়ক আইয়ারকে টেনে নেয় কলকাতা। এজন্য খসাতে হয়েছে ১২.২৫ কোটি রুপি।

প্রথম রাউন্ডে দেশি খেলোয়াড় হিসেবে শিখর ধাওয়ানকে পাঞ্জাব কিংস (৮.২৫ কোটি), রবিচন্দ্রন অশ্বিনকে রাজস্থান রয়্যালস (৫ কোটি), শ্রেয়াস আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স (১২.২৫ কোটি) এবং মোহাম্মদ শামিকে কিনেছে গুজরাট টাইটানস (৬.২৫ কোটি)।

বিদেশিদের মাঝে দল পেয়েছেন প্যাট কামিন্স (কেকেআর— ৭.২৫ কোটি), কাগিসো রাবাদা (পাঞ্জাব— ৭.২৫ কোটি), কুইন্টন ডি কক (লক্ষ্ণৌ— ৬.২৫ কোটি), ডেভিড ওয়ার্নার (দিল্লি— ৬.৭৫ কোটি), ট্রেন্ট বোল্ট (রাজস্থান— ৮ কোটি) এবং ফাফ ডু প্লেসি (আরসিবি— ৭ কোটি)।

ভারতের বোর্ডের পক্ষ থেকে নিলামের জন্য ১২ ও ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। দুই দিনব্যাপী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজির সামনে থাকছে ৬০০ ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছে ৩৭৭ জন ভারতীয় ক্রিকেটার এবং ২২৩ জন বিদেশি ক্রিকেটার।

Tags: আইপিএলআইপিএল-২০২২আইয়ারকলকাতাকামিন্সদিল্লিপাঞ্জাবলক্ষ্ণৌলিড স্পোর্টস
Previous Post

জ্যাকুলিন-মোরনের ‘মুড় মুড় কে’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

Next Post

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানী-নাতির মৃত্যু

Next Post
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানী-নাতির মৃত্যু, হাসপাতালে ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানী-নাতির মৃত্যু

রণবীর ও আলিয়া একসঙ্গে হাসছে, ক্যামেরার জন্য পোজ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মনে মনে রণবীরকে বিয়ে করে নিয়েছি: আলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT