চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউন উঠে গেলো উহানে; ৭৬ দিন পর মুখরিত শহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 08, এপ্রিল 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনপ্রিয় বিমানবন্দরে যাত্রীরা মাস্ক পরিধান করে নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকে ঠিক ৭৬ দিন আগে হঠাৎ কালো মেঘ ভর করে উহানের আকাশে। ঘোর অন্ধকার নেমে আসে শহরে, মৃত্যুর ভয়ংকর শঙ্কা ভর করে মানুষের সুন্দর জীবনযাত্রায়। ভয়ংকর এক মহামারী এসে মানুষকে  বাধ্য করে গৃহবন্দি হতে।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে উহান লকডাউন ঘোষণা করে চীন সরকার। মানুষে হয়ে যায় গৃহবন্দি। অবশেষে বিধিনিষেধ উঠল করোনার উৎসস্থল উহান থেকে।

গত বছরের শেষভাগ থেকে করোনা ছড়িয়ে পড়লেও জানুয়ারিতে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যেতে থাকে উহানের। সংক্রমণ রুখতে গত ২৩ জানুয়ারি থেকে চিনের হুবেই প্রদেশের উহান শহরকে তালাবন্ধ করে দিয়েছিল প্রশাসন। তারপরও চিনে প্রায় ৮০,০০০ করোনা আক্রান্তের ৫০,০০০ হাজারই উহান থেকে খবর এসেছিলো। সেখানে মৃত্যু হয় ২,৫০০-এর বেশি। তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

গত জানুয়ারিতে জাতীয় স্বাস্থ্য কমিশন প্রতিদিনের পরিসংখ্যান প্রকাশ শুরুর পর থেকে মঙ্গলবার চীনে প্রথমবারের মতো করোনায় মৃত্যুর ঘটনা ঘটেনি। আর তারপরই উহানে ৭৬ দিন পর লকডাউন প্রত্যাহারের পথে হেঁটেছে প্রশাসন।

লকডাউন উঠে যাওয়ার পর চীনের অন্যান্য প্রদেশের সঙ্গে গণপরিবহন ব্যবস্থা শুরু হয়েছে। ট্রেন, বাস, উড়োজাহাজ ছেড়েছে শহর থেকে। শহরের সীমান্ত দিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচলেরও অনুমতি মিলেছে। তবে নতুন করে সংক্রমণ যেন না হয়, তা নিশ্চিত করতে বিভিন্ন আবাসনের ঢোকা ও বেরোনোর পথে নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রেস্তোরাঁ, হোটেল, দোকান, বাস ও সাবওয়ে স্টেশনের তরফে আমজনতাকে হেলথ কোড স্ক্যান ও রেজিস্টার করানোর পরামর্শ দেওয়া হবে। ফলে তাঁদের শারীরিক অবস্থা ও ভ্রমণ সংক্রান্ত তথ্যে রাখতে পারে প্রশাসন।

Tags: উহানকরেনাভাইরাসকরোনাচীনলকডাউন
Previous Post

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সময়সীমা ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

Next Post

দামি হোটেলে গৃহবন্দি থাকছেন রোনালদিনহো

Next Post
রোনালদিনহোকে আটক করে পুলিশ, তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দামি হোটেলে গৃহবন্দি থাকছেন রোনালদিনহো

Protesters and police clash on busy city street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীজুড়ে নৌবাহিনীর কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT