চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনে স্বেচ্ছাসেবক ছিলেন প্রিন্স উইলিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 06, জুন 2020
in আন্তর্জাতিক
A A
প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ভিডিও কলের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এর কারণে চলমান লকডাউনে পরিচয় গোপন রেখে জরুরি নম্বরে সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দিয়েছেন ব্রিটেনের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম।

সম্প্রতি একটি ভিডিও কলে প্রিন্স উইলিয়াম জানান, তিনি পরিচয় গোপন রেখে ছদ্মনামে একটি নাম্বারে টেক্সট মেসেজের মাধ্যমে মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধান দিয়েছেন।

এই কাজে যুক্ত হওয়ার জন্য তিনি ব্রিটেনের মেন্টাল হেলথ চ্যারিটি থেকে প্রশিক্ষণ নেন।

উইলিয়ামের সহকর্মী স্বেচ্ছাসেবীরাও শুরুতে বিষয়টি জানতেন না। ঘটনাটি শুক্রবার প্রকাশ্যে আসলেও অন্য কাউন্সিলররা জানতে পারেন গত মাসে।

ওই ভিডিও কলে তিনি বলেন, ‘আমি আপনাদের সঙ্গে ছোট একটি রহস্য ভাগাভাগি করতে যাচ্ছি। আমি সত্যিকার অর্থে এই মাধ্যমে স্বেচ্ছাসেবী হিসেবে আছি।’

কেনসিংটন প্যালেস থেকে শুরুতে বিষয়টি গোপন রাখা হয়। কারণ এটি জানাজানি হলে অসংখ্য মানুষ জরুরি নম্বরে যোগাযোগের চেষ্টা করতেন। তাতে সেবা দেয়ার প্রক্রিয়া ব্যাহত হতো।

প্যালেস থেকে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী সপ্তাহ উপলক্ষে প্রিন্স উইলিয়াম প্রতিষ্ঠানটির সঙ্গে যোগ দেন। গত রোববার সপ্তাহ শেষ হয়েছে। যারা মেসেজ করেছেন তাদের ছদ্মনাম বলে ২ হাজার সাধারণ প্রশিক্ষিত কর্মীর মতো সেবা দিয়েছেন উইলিয়াম।

অন্যদিকে প্রিন্স উইলিয়ামের স্বেচ্ছাসেবী কাজের প্রশংসা করে রানী দ্বিতীয় এলিজাবেথ বিশেষ এক বার্তায় বলেন, তার এ কাজ আসন্ন স্বেচ্ছাসেবী সপ্তাহে কাজ করা হাজারও সেবকের উৎসাহ যোগাবে। আমি তাদের ধন্যবাদ জানাই যারা দয়া এবং মহানুভবতা নিয়ে স্বেচ্ছায় অন্যদের সেবায় নিজেদের নিয়োজিত করছেন।       

এই হেল্পলাইন কেমব্রিজ রয়্যাল ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত। ওই হেল্পলাইন ৬০ শতাংশ মেসেজ এসেছে ২৫ বছরের কম বয়সীদের কাছ থেকে। যাদের বেশির ভাগই মানসিক স্বাস্থ্য সহযোগিতা চেয়েছে।

Tags: করোনাকরোনাভাইরাসপ্রিন্স উইলিয়ামলকডাউনস্বেচ্ছাসেবী
Previous Post

‘পিএসজি তারকা বিক্রি করে না, কিনে আনে’

Next Post

ছয় দফার প্রেক্ষাপটে আমাদের মুক্তিযুদ্ধ

Next Post
বিক্ষোভকারীরা ছয় দফা দাবিতে রাস্তায় আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় দফার প্রেক্ষাপটে আমাদের মুক্তিযুদ্ধ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির মুক্তির সনদ ৬ দফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT