চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লংগদুতে অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 24, জুন 2017
in জনপদ, রাঙ্গামাটি
A A
লংগদু হামলা

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। শনিবার লংগদুর আশ্রয় কেন্দ্রগুলোতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তিনটিলা বৌদ্ধ বিহারের আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।  ক্ষতিগ্রস্ত ২শ’ ১২ পরিবারকে নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল, পরনের কাপড় ও অন্যান্য নিত্য ব্যবহার্য্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণও চলছে। গ্রীন হিলের উদ্যোগে জেলা প্রশাসক মানজারুল মান্নান শহরের ওমদা মিয়া স্কুল আশ্রয় কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

গত ২ জুন মোটর সাইকেল চালক যুবলীগ নেতা নুরুল ইসলামের হত্যার পরিপ্রেক্ষিতে লংগদুর তিনটি গ্রামে পাহাড়ি আদিবাসীদের বসতিতে সেটেলাররা আগুন লাগিয়ে প্রায় দুই শতাধিক বাড়ি ভস্মীভূত করে দেয়।

তখন হাজার খানেক আদিবাসী জীবন বাঁচাতে জঙ্গলে পালালেও গুনেবালা চাকমা নামে একজন ৭০ বছরের বৃদ্ধা অগ্নিসংযোগের সময় মারা যান। নিরাপত্তাহীনতা ও গৃহহীনতার কারণে তারা এখনও খোলা আকাশের নীচেই বাস করছেন।

Tags: লংগদু হামলা
Previous Post

রংপুরে সড়ক দুর্ঘটনা দুঃখজনক: ওবায়দুল কাদের

Next Post

ত্রাণ না দিয়ে নেতাদের ঢাকায় ফিরে আসাটা পছন্দ হয়নি: গয়েশ্বর

Next Post

ত্রাণ না দিয়ে নেতাদের ঢাকায় ফিরে আসাটা পছন্দ হয়নি: গয়েশ্বর

ইমতিয়াজ হোসেন তান্না

বেলা করে আলোয় ইমতিয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT