চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘র‍্যালির জন্য স্কুলের বাচ্চাদের যথেচ্ছ ব্যবহার বন্ধ করুন!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 15, মার্চ 2018
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

দেশে কোন দিবস উদযাপন হলে স্কুলপড়ুয়া বাচ্চাগুলোকে শীত-গ্রীষ্ম বিভিন্ন আবহাওয়াতে বাধ্যতামূলক অংশ নিতে হচ্ছে নির্বাহী আদেশে। সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টির কঠোর নিন্দা করেছেন লেখক জাকির তালুকদার।

বছরজুড়ে প্রায় প্রতিদিন কোন না কোন দিবস থাকছে, আর সেসব দিন র‍্যালির জন্য শুধুমাত্র সরকারি প্রাইমারি স্কুল আর বেসরকারি হাইস্কুলগুলোর শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে। যদিও কোনো ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের নেয়া হয় না।

এ বিষয়ে জাকির তালুকদার লিখেছেন: ‘সরকার বাহাদুরের হুকুমে এখন প্রতিদিনই থাকে কোনও-না কোনও দিবস উদযাপন। থাকে মেলার আয়োজন। সরকারের উপর-মহল থেকে নির্দেশ আসে। পালন তো করতে হবেই। তা যতই নিয়মরক্ষার বা দায়সাড়া হোক না কেন। এইসব উদযাপনের প্রায় অপরিহার্য অংশ হয়ে গেছে একটা র‍্যালি করা। তা আপনারা করুন।

কিন্তু র‍্যালির জন্য স্কুলের বাচ্চাদের যথেচ্ছ ব্যবহার বন্ধ করুন! ইংরেজি মিডিয়াম বা ধনীদের স্কুলের বাচ্চাদের এখানে আনা যায় না। পুরো কোপটা পড়ে সরকারি প্রাইমারি স্কুলগুলো আর বেসরকারি হাইস্কুলগুলোর ওপর। শিক্ষা অফিসার হুকুম পাঠায়– আপনাদের স্কুল থেকে অতজন ছাত্র-ছাত্রী পাঠাবেন।শিক্ষকরা পাঠাতে বাধ্য। রোদের মধ্যে বাচ্চাগুলোকে হাঁটানো হয়। ঘেমে ডিহাইড্রেশনে আক্রান্ত হয় তারা। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু বিকার নেই অফিসারদের।

ঐসব দিবস উদযাপন বা মেলার দিকে ফিরেও তাকায় না কোনো মানুষ। অফিসের লোকেরাই যায়, আসে, বরাদ্দ টাকা হালাল করে। মাঝখানে বলির পাঁঠা হয় নিম্নবিত্ত পরিবারের স্কুলপড়ুয়া বাচ্চাগুলো’।

Previous Post

মরিনহোর ‘ব্লাড মানি’ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে তোলপাড়

Next Post

কানাডায় পাঠানো হলো বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স

Next Post

কানাডায় পাঠানো হলো বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স

‘শোকের দিনে আমি গান রিলিজ দিয়ে উল্লাস করতে পারি না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT