চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে পাঁচে নেমে গেলেন কোহলি, টাইগারদের উন্নতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিলেন সেরা তিনে, সেখান থেকে সবশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দুইধাপ অবনতি হয়েছে বিরাট কোহলির। ভারত অধিনায়ক এখন পাঁচ নম্বর স্থানে। তিনে উঠে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

একই তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদেরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারলেও এগিয়েছেন সাকিব আল হাসান, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে ১১ ও ৭২ রানের দুটি ইনিংস খেলেছিলেন কোহলি, তার দল হেরেছে ২২৭ রানের বিশাল ব্যবধানে। বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ভারত অধিনায়কের রেটিং পয়েন্ট ৮৫২, অবনতি হয়েছে দুই ধাপ।

দুধাপ উন্নতি হয়েছে কোহলির প্রতিপক্ষ রুটের। চেন্নাই টেস্টে দারুণ এক জয়ে ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ইংলিশ অধিনায়ক। তিন টেস্টে দুই ডাবল সেঞ্চুরিতে তার রান ৬৮৪। বর্তমানে র‍্যাটিং ৮৮৩। ২০১৭ সালের পর এটাই রুটের সেরা র‍্যাঙ্কিং।

রুটের চেয়ে ৩৬ পয়েন্ট বেশি নিয়ে যথারীতি শীর্ষে কেন উইলিয়ামসন, কিউই অধিনায়কের রেটিং পয়েন্ট ৯১৯। ৮৯১ রেটিংয়ে দুইয়ে অজিদের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, ৮৭৮ পয়েন্ট নিয়ে চারে আছেন আরেক অস্ট্রেলিয়ান মার্নাস লাবুশেন।

একবছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি পেয়েছেন সাকিব আল হাসান। চার ধাপ উন্নতিতে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের আসাদ শফিকের সঙ্গে যৌথভাবে ৩০তম স্থানে আছেন টাইগার অলরাউন্ডার।

ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরিতে ৮ধাপ এগিয়ে ৩৩তম স্থানে এসেছেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ২২তম স্থানে থেকে বাংলাদেশিদের মধ্য শীর্ষে মুশফিকুর রহিম।

বাংলাদেশি বোলারদের মধ্যে উন্নতি হয়েছে কেবল মেহেদী মিরাজের। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নিয়ে চার ধাপ এগিয়েছেন ডানহাতি অফস্পিনার, তার বর্তমান র‍্যাঙ্কিং ২৪। তার ঠিক উপরেই অবস্থান সাকিবের। ২৭ নম্বরে আছেন তাইজুল ইসলাম।

অভিষেক টেস্টের পারফরম্যান্স দিয়ে র‍্যাঙ্কিংয়ে ঢুকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান কাইল মেয়ার্স। বাংলাদেশের বিপক্ষে তার ২১০ রানের ইনিংসটি ১১৮ বছরে অভিষেকে সেরা। ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেজিনাল্ড ফস্টারের ২৮৭ রানের ইনিংসটি এপর্যন্ত টেস্ট অভিষেকে সেরা। ৪০ ও অপরাজিত ২১০ রানের ইনিংসে এক লাফে ৭০তম স্থানে চলে এসেছেন মেয়ার্স।

Tags: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংজো রুটবিরাট কোহলিমুমিনুল হকমেহেদী মিরাজলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

এক সাকিবের জন্য একাদশে দুই পরিবর্তন

Next Post

বলিউডে এসেছিলেন সালমানকে বিয়ে করতে!

Next Post
বলিউডের সিনেমার দৃশ্য, দুই অভিনেতা-অভিনেত্রী একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে এসেছিলেন সালমানকে বিয়ে করতে!

বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাকিব নেই’ মাথায় আনছে না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT