চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ের সেরা দশে মোস্তাফিজ, ৬৬তম নাসুম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 11, আগস্ট 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজ আইপিএল খেলোয়াড় হিসেবে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানের প্রথমবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ স্বীকৃতি ও টি–টুয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আসনে ফেরার দিনে সুসংবাদ পেয়েছেন মোস্তাফিজুর রহমানও। ছোট ফরম্যাটের ক্রিকেটে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন কাটার মাস্টার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে সবকটি ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। আক্ষরিক অর্থেই সেরা অস্ত্র কাটারে মাস্টারি দেখিয়েছেন অজি ব্যাটসম্যানদের সামনে। তাকে পুরো সিরিজে সফরকারী কেউই সেভাবে খেলতে পারেননি।

বুধবার ছোট ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ফিজ। ২০ ধাপ এগিয়ে এখন আছেন দশম স্থানে। শীর্ষে সাউথ আফ্রিকার তাবরিজ শামসি।

অজিদের বিপক্ষে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বড় কথা বাঁহাতি পেসার
ওভারপ্রতি দিয়েছেন সবে ৩.৫২ রান করে, গড়টাও বেশ আকর্ষণীয়, ৮.৫৭! উন্নতি অবধারিতই ছিল।

এই সিরিজে সাকিব ব্যাটে আনেন ১১৪ রান, সঙ্গে ঝুলিতে জমান ৭ উইকেট। লঙ্কান মালিঙ্গার পর বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টুয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে ঢুকে পড়েন। আর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে একশ উইকেট ও হাজার বা তার বেশি রানের ডাবলের কীর্তি গড়েন।

যে পারফরম্যান্স দিয়ে তিন বছর পর টি-টুয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সিংহাসন পুনরুদ্ধার করেছেন টাইগার তারকা। টি-টুয়েন্টিতে শুধু ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৫৩তম অবস্থানে আছেন সাকিব। আর শুধু বোলারদের র‍্যাঙ্কিংয়ে আছেন ১২তম অবস্থানে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে দারুণ চমক দেখিয়েছেন নাসুম আহমেদ। অজি সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট ঝুলিতে পুরেছেন। যা তাকে বোলারদের সেরা একশতে ঢুকিয়ে দিয়েছে। বাঁহাতি টাইগার স্পিনারের অবস্থান এখন ৬৬তম আসনে।

সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৩ উইকেট তোলা মোহাম্মদ সাইফউদ্দিন এগিয়ে এখন বোলারদের মধ্যে ৪৩তম অবস্থানে। শরিফুল ইসলাম আছেন ৭৬-এ।

টি-টুয়েন্টিতে ব্যাটসম্যানদের লিস্টে এগিয়ে ২৯তম অবস্থানে এখন ওপেনার নাঈম শেখ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩তম, সৌম্য সরকার আছেন ৪৪-এ।

Tags: আইসিসিটাইগার ক্রিকেটনাসুমবাংলাদেশ ক্রিকেটমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
Previous Post

আগস্টে নতুন সিজন, ২১ বছর পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন অমিতাভ 

Next Post

স্বরূপে ফিরেছে রাজধানী

Next Post
ঢাকায় যানজটের কারণে রাস্তাঘাটে যানবাহনের দীর্ঘ সারি।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরূপে ফিরেছে রাজধানী

বাংলাদেশের বিভিন্ন পেশার ব্যক্তিদের ছবি, পেশাগত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর পেল ‘আগস্ট ১৯৭৫’, শোক দিবসে সিনেবাজে মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT