চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাশফোর্ড বন্দনায় ম্যানইউ কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 23, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
র‌্যাশফোর্ডের গোল উদযাপন, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আক্রমণ-পাল্টা আক্রমণ, বল দখল কিংবা সুযোগ তৈরি— ওয়েস্টহ্যামের থেকে যোজন এগিয়েও ম্যাচে গোলের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ বাঁশি বাজার অন্তিম মুহূর্তে ডেভিলসদের রক্ষা করেন মার্কাস র‌্যাশফোর্ড। রোমাঞ্চকর জয়ে টেবিলের চার নম্বরে দখলে নেন রাল্ফ রাঙনিকের দল।

শেষ সময়ের গোলে পূর্ণ পয়েন্ট তুলতে পারায় খুশি ম্যানইউ বস। দুর্দান্ত ফিনিশিংসের জন্য ভূয়সী প্রশংসা করেছেন ২৪ বর্ষী ইংলিশ ফরোয়ার্ডেরও। রাঙনিক মনে করেন, সেরা স্ট্রাইকার হওয়ার সব গুণ আছে তার।

‘ইংল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকারের একজন র‌্যাশফোর্ড। একজন আধুনিক ফরোয়ার্ড হওয়ার সব গুণ— গতি, দক্ষতা, আকার এবং সক্ষমতা, সবটাই আছে তার’

ম্যানইউ বস বলেন, ‘সবকিছু মূলে আত্মবিশ্বাস এবং আমি নিশ্চিত এই দুই গোল র‌্যাশফোর্ডের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। এখন তার প্রয়োজন সঠিক পথক্ষেপ এবং ধারা ধরে রাখা। আমি মনে করি, বাকি মৌসুমে র‌্যাশফোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

যোগ করা সময়ের গোলকে রাঙনিক সাবেক তারকা কোচ ফার্গুইসনের ‘ফার্গি টাইমের’ মতো কিছু দেখছেন না, ‘ফার্গি টাইম কতক্ষণ স্থায়ী হতো আমি জানি না। সেটার দৈর্ঘ্য পাঁচ মিনিট হতো? সেটা হলে আমি কিছু মনে করব না। কিন্তু আমরা বেনফোর্ড ম্যাচের মতো আরও কিছু ৩-০ ব্যবধান চাই। তবে শেষ সেকেন্ডে গোল করতে পারার বড় সুবিধা হচ্ছে প্রতিপক্ষের ম্যাচে ফিরতে সময় পায় না।’

‘ম্যাচের শেষ সেকেন্ডের গোল, জয়ের অন্যতম উদহারণ, এটা ক্লিন সিট। আমি মনে করি জয়টা আমাদের প্রাপ্য ছিল। কদিন আগে বেনফোর্ডকে হারানোর উদ্দিপনায় দল শারীরিকভাবে দারুণ অবস্থায় ছিল।’

প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে শনিবার রাতে র‌্যাশফোর্ডের একমাত্র ১-০ ব্যবধানে জয় পায় রেড ডেভিলসরা।

টানা জয়ে লিগ টেবিলের সাত নম্বর থেকে চারে উঠে এসেছে রাঙনিকের দল। ২২ ম্যাচে ১১ জয়ে ডেভিলসদের পয়েন্ট ৩৮। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টের ব্যবধানে পাঁচে নেমেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। টেবিলে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে ম্যান সিটি। দুইয়ে লিভারপুল (৪৫)।

Tags: প্রিমিয়ার লিগম্যানইউরোনালদোর‌্যাশফোর্ডলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

কানাডায় বাড়ছে ওমিক্রন সংক্রমণ

Next Post

মুর্শিদার ফিফটিতে টাইগ্রেসদের বড় জয়

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটসম্যানের ব্যাট চালিয়ে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুর্শিদার ফিফটিতে টাইগ্রেসদের বড় জয়

শুটিং সেটে চারজন অভিনেতা প্রাচীন গ্রীক পোশাকে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো শিরোনামহীনের 'পারফিউম'-এর শুটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT