চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের অভিযান নিয়ে দীপনের ছবি ‘অপারেশন সুন্দরবন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 13, জুন 2019
in বিনোদন
A A

পুলিশের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মাতা দীপঙ্কর দীপন নির্মাণ করেছিলেন তুমুল আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও ছবিটি দাপট দেখিয়েছিলো। পুলিশ নয়, এবার র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নতুন ছবি শুরু করতে চলেছেন দীপন। ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’।

চ্যানেল আই অনলাইনকে নতুন এই ছবির নাম জানান দীপঙ্কর দীপন। বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর গুলশানের একটি রেস্তঁরায় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার আয়োজন করেছেন তিনি।

দীপন জানান, র‌্যাবের সাহসি অভিযান নিয়ে নতুন এই ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস।

‘অপারেশন সুন্দরবন’ নিয়ে নির্মাতার ভাষ্য, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র‌্যাবের চৌকষ বাহিনীর একের পর এক অভিযানে সুন্দরবন হয়েছে দস্যুহীন। র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হবে ‘অপারেশন সুন্দরবন’।

আসছে নভেম্বরে শুরু হবে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং। এরইমধ্যে কাস্টিং সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। সব ঠিক থাকলে আগামী বছরেই ছবিটি দেশব্যাপী মুক্তি পাওয়ার কথাও জানান ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত সফল এই নির্মাতা।

Tags: অপারেশন সুন্দরবনঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপনর‌্যাবলিড বিনোদন
Previous Post

আয়ের লক্ষ্য ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা

Next Post

বাজেট পাঠ করলেন প্রধানমন্ত্রী

Next Post

বাজেট পাঠ করলেন প্রধানমন্ত্রী

বিশেষ জনগোষ্ঠীর কর্মসংস্থানে ১০০ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT