চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্কিংয়ে ‘একে’র বিপক্ষে আগে ব্যাটিংয়ে ‘নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 24, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মাটিতে তিন টি-টুয়েন্টির সিরিজে নেমে পড়ল বাংলাদেশ। শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী একাদশ সাজিয়ে নেমেছে বাংলাদেশ। বাবর আজমের পাকিস্তানও সাজিয়েছে শক্ত একাদশ।

অভিজ্ঞ পেসার রুবেল হোসেন, অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হাসান মাহমুদ, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসানকে বাইরে রেখে নামছে সফরকারীরা।

সৌম্য সরকার ব্যাট করবেন মিডল অর্ডারে। বিরতি থেকে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গী তরুণ নাঈম শেখ। তিন পেসার শফিউল, মোস্তাফিজ ও আল-আমিন আছেন একাদশে। স্পেশালিষ্ট স্পিনার কেবল আমিনুল।

গত বুধবার রাতে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে নামে টাইগারদের বহন করে নিয়ে যাওয়া বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। বৃহস্পতিবার গাদ্দাফি স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন তামিম-সৌম্যরা। সিরিজের বাকি দুই টি-টুয়েন্টিও এ মাঠেই, ২৫ ও ২৭ জানুয়ারি।

সিরিজ ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে বাংলাদেশ দলকে। টিম হোটেল থেকে স্টেডিয়াম, চুন থেকে পান খসার যেন সুযোগ নেই! নিরাপত্তা ব্যবস্থা তো নয়, একেবারে বন্দীদশার মতো অবস্থা! সব ছাপিয়ে টসের পর এখন ব্যাট-বলই মুখ্য!

মারকুটে ক্রিকেটের সংস্করণ টি-টুয়েন্টিতে এপর্যন্ত ১০বার প্রতিপক্ষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। চলতি সিরিজের স্বাগতিকরা ৮টিতেই জিতেছে, বিপরীতে বাংলাদেশের হাসি কেবল দুম্যাচে। সেই দুটি আবার দুদলের সবশেষ তিন দেখায়, ২০১৫ আর ২০১৬ সালে।

২০১৬ বিশ্বকাপে শেষ দেখা। দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে নামল বাংলাদেশ। টি-টুয়েন্টিতে টাইগাররা সাম্প্রতিক সময়ে একেবারে মন্দ খেলছে না। এই ফরম্যাটের আইসিসি র‌্যাঙ্কিংয়ে যদিও পাকিস্তান শীর্ষে, টাইগাররা নয়ে।

তবে নিকট অতীতে বেশ ভালো খেলেছে লাল-সবুজরা। গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠে বৃষ্টির জন্য ট্রফি ভাগ করতে হয়েছিল। নভেম্বরে ভারতে গিয়ে জিতে সিরিজ শুরুর পর তৃতীয় ম্যাচে নাকের ডগা থেকে জয় ফসকেছে।

আইসিসি টি-টুয়েন্টি টেবিলের শীর্ষে থাকা পাকিস্তানের সেখানে সময়টা ভালো যাচ্ছে না। ফল আসা শেষ ৯ ম্যাচে জয় কেবল একটি, পিঠে তারা হেরেছে ৮টিতে। কিছুদিন আগে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে, পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে থাকা শ্রীলঙ্কার তরুণ এক দলের বিপক্ষে। লঙ্কানরা আছে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক উপরের ঘরেই।

বাংলাদেশ দল পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজের সফরটি করবে তিন দফায়। শুরুতে তিন টি-টুয়েন্টি খেলতে গেছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ও এপ্রিলে আরেকটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে দেশটিতে যাবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

Tags: বাংলাদেশ-পাকিস্তানবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

বিজ্ঞাপনের জন্য সাংসদ পদ হারাবেন মিমি?

Next Post

আন্তর্জাতিক বিচার আদালতের রায় ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ

Next Post
রোহিঙ্গা

আন্তর্জাতিক বিচার আদালতের রায় ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ

প্রেমিক যুগল লাল হৃদয় বলুনের সাথে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ প্রেক্ষাগৃহে হুল্লোড়: আগে বাংলাদেশে, পরে ভারতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT