চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাগিং ও বুলিং বিরোধী গল্পের সিনেমা ‘ব্যাচ ২০০৩’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 03, এপ্রিল 2021
in বিনোদন
A A
ব্যাচ ২০০৩ সিনেমার মূল চরিত্রের ছবি, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকটা গোপনেই নতুন সিনেমার কাজ শেষ করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ‘ব্যাচ ২০০৩’ শিরোনামে এ ছবির টিজার।

২৮ সেকেন্ডের টিজারে গল্প সম্পর্কে কোনো আভাসই দেননি পরিচালক। কিছুটা সাসপেন্স রেখেছেন বলেই জানালেন নির্মাতা পার্থ সরকার।

থ্রিলার গল্পের এই সিনেমাটি আগামি ৮ এপ্রিল বিঞ্জ অ্যাপে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেন পার্থ সরকার নির্মাতা। তিনি বলেন, ৮ তারিখেই মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত।

তিনি আরও বলেন, প্রথম দিকে ইচ্ছে ছিল ছবিটি সিনেমা হলে মুক্তি দেওয়ার। কিন্তু যেহেতু এখন করোনার প্রকোপ, তাছাড়া সিনেমা হল খোলা থাকবে কিনা, এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব; তাই সে চিন্তাতেই যাচ্ছি না। বিঞ্জ অ্যাপেই মুক্তি দিচ্ছি আমরা। তবে সিনেমা হলের ব্যাপারটা স্বাভাবিক হলে পরে সেখানেও মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।

ছবির গল্প সম্পর্কে এ নির্মাতা বলেন, ছবির গল্প সম্পর্কে এখনই কোনো ধারণা দিতে চাই না। তবে এটুকু বলতে পারি যে, এটা অ্যান্টি র‍্যাগিং, অ্যান্টি বুলিং নিয়ে একটা মেসেজ রয়েছে।

এটি আবদুন নূর সজলের পঞ্চম সিনেমা। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়ক। তিনি বলেন, ‘একদম সাইকো থ্রিলার গল্পের ছবি এটি। ২০০৩ সালের এসএসসি ব্যাচের কয়েকজন ছাত্রকে নিয়ে এগিয়েছে প্লট। ছবির শেষ দৃশ্য না দেখা পর্যন্ত কেউ অনুমাণ করতে পারবেন না যে আসলে কী ঘটতে যাচ্ছে।’

সজল আরও বলেন, এখানে দর্শক আমাকে একদমই নতুন ভাবে দেখতে পাবেন। এ ধরনের চরিত্র এর আগে করিনি। চরিত্রটি ধারণ করতে শুটিং এর আগে আমি দীর্ঘদিন অন্য কোন নাটক বা সিনেমার কাজ করিনি। সব‌ মিলিয়ে বেশ ভাল একটা কাজ হয়েছে।

‘ব্যাচ ২০০৩’ সিনেমার মধ্য দিয়ে নায়কের পাশাপাশি গায়ক হিসেবেও অভিষেক ঘটতে যাচ্ছে সজলের। ছবিটির জন্য একটি গানও গেয়েছেন তিনি। প্রথমবারের মত গান গাইলেন তিনি। ‘ধ্বংস আগুন’ শিরোনামের গানে প্লে-ব্যাক করেছেন তিনি।

রাফায়েল আহসানের গল্পে এ ছবিতে সজল ছাড়া আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, শিপন মিত্র, নওশাবা প্রমুখ।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমা দিয়ে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক ঘটে সজলের। এরপর ২০১৫ সালে ‘রান আউট’ এবং ২০১৬ সালে ‘হারজিৎ’ সিনেমার পর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বিন’ সিনেমার কাজও শেষ করেন।

‘জ্বিন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এখানে সজলের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী।

Tags: অভিনেতাটিজারট্রেলারতাসনুভা তিশানওশাবানাটকবিঞ্জলিড বিনোদনশিপন মিত্রসজলসাইকো থ্রিলারসিনেমা
Previous Post

ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নারীর মৃত্যু

Next Post

সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এফবিসিসিআই: জসিম উদ্দিন

Next Post
জসিম উদ্দিন হাসিমুখে পোর্ট্রেট, পরিধান করেছেন গ্রে চেকেড স্যুট. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এফবিসিসিআই: জসিম উদ্দিন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড পরিস্থিতিতে করণীয় বিষয়ে ৬ দফা সুপারিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT