চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতদের ভিডিও পোস্ট করা ভক্ত পাচ্ছেন মৃত্যু হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 03, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৈঠকে বসা যুবকদের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তেজনা সামলাতে না পেরে মেলবোর্নের রেস্টুরেন্টে খেতে যাওয়া ভারতের পাঁচ ক্রিকেটারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন নভলদীপ সিংহ নামের এক ভক্ত। সেই ভিডিওতে বিপাকে পড়েছেন রোহিত শর্মা, শুভমন গিলসহ সিডনি টেস্টের স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার। বিপদে পড়েছেন নভলদীপ নিজেও, তাকে দেয়া হয়েছে মৃত্যুর হুমকি!

শুক্রবার নভলদীপ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে রোহিত শর্মা ছাড়াও ঋশভ পান্ট, শুভমন গিল, পৃথ্বী শ এবং নবদীপ সাইনিকে মেলবোর্নের একটি রেস্টুরেন্টে খেতে দেখা যায়। ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে অস্ট্রেলিয়া। পাঁচ ক্রিকেটার কোনোভাবে করোনা প্রোটোকল ভেঙেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে।

তার আগে পাঁচজনকে পাঠানো হয়েছে আইসোলেশনে, দলের বাইরে তাদের অনুশীলন করতে হবে আলাদাভাবে। প্রটোকল ভাঙায় তাদের জরিমানাও করা হতে পারে।

প্রিয় ক্রিকেটারদের এমন হাল হওয়ায় ভক্তদের সমস্ত রাগ যেন জমা হয়েছে নভলদীপের উপর। তিনি লিখেছেন, ‘লোকে আমাকে গালি দিচ্ছে। আমি দুঃখিত যে দেশের মানুষের কাছে এখন খারাপ হয়ে গেছি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি যেন দ্রুত সব ঠিকঠাক হয়ে যায়।’

আগের আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘কী করব আমি? মরে যাব? আমার কি কোনো অনুভূতি নেই?’

এখন পর্যন্ত পাঁচ ক্রিকেটারকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রোটোকল ভাঙার খবর অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Tags: রোহিত শর্মালিড স্পোর্টস
Previous Post

শিশু পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার ১

Next Post

লালচান

Next Post
জলরঙের চিত্র যেখানে দুটি গাছের পাশে একটি পতিত পাতা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লালচান

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য ও সুস্থতার জন্য অনলাইন স্বাস্থ্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু সংখ্যা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT