চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতদের কাছে টেস্টেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 14, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দল টেস্ট ম্যাচে রোহিতদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির পর টেস্ট সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। দিবারাত্রির দ্বিতীয় টেস্টে বুমরাহ-অশ্বিন-শামিদের তোপের সামনে প্রতিরোধই গড়তে পারেনি লঙ্কানরা। ২৩৮ রানের বিশাল ব্যবধানে জিতে ম্যাচ ও দুই টেস্টের সিরিজ নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

সোমবার পিংক বলের টেস্টের তৃতীয় দিনে লঙ্কানরা ৪১৯ রানে পিছিয়ে থেকে নেমেছিল। জবাব দিতে নেমে প্রথম ঘণ্টা নির্বিঘ্নে পার করেও বেশিদূর আগাতে পারেনি সফরকারী দলটি। দুদিন হাতে রেখেই দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে গুটিয়ে যায়।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ভারতের ২৫২ রানের জবাবে ১০৯ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে পান্ট-আয়ারের বীরত্বে ৯ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলে ইনিংস ছাড়ে স্বাগতিক দলটি। শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় ৪৪৭ রানের লক্ষ্য।

সকালে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস দারুণ শুরু করেন। দুজনে আগের দিনের করা ২৮ রানের সাথে আরও ৬৯ যোগ করেন জুটিতে। ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে মেন্ডিস কাটা পড়েন অশ্বিন-ঘূর্ণিতে। পরের ওভারে ম্যাথুজকে বোল্ড করেন জাদেজা।

পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। একপ্রান্ত আগলে করুনারত্নে তুলে নিয়েছেন ১৩তম টেস্ট সেঞ্চুরি। ১৫ চারে ১০৭ রান করে তিনি আউট হতেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংসও।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। জাসপ্রীত বুমরাহ নিয়েছেন ৩ উইকেট।

Tags: অশ্বিনবুমরাহভারতরবিচন্দ্রন অশ্বিনশামিশ্রীলঙ্কা
Previous Post

সয়াবিন ও পাম তেলে ভ্যাট প্রত্যাহার

Next Post

পা হারানো মনোরঞ্জন: অজ্ঞাতপরিচয় আসামি ও হাইকোর্টের রুল

Next Post
অচেতন অবস্থায় মনোরঞ্জন হাসপাতালে ভর্তি, তার পা হারানোর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পা হারানো মনোরঞ্জন: অজ্ঞাতপরিচয় আসামি ও হাইকোর্টের রুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলিক আইনগুলো বাংলায় প্রণয়ন-প্রকাশে কমিটি গঠনের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT