চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা সংকট সমাধানে প্রয়োজন বহুপাক্ষিক আলোচনা’

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
5:25 অপরাহ্ন 26, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

সংকট থেকে মহাসংকটে পরিণত হওয়া রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বহুপাক্ষিক আলোচনা প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্ট নাগরিকরা।

তারা বলছেন, রোহিঙ্গা সংকটের কারণে দেশ এখন মহাসংকটের মধ্যে পড়েছে। কক্সবাজার এলাকায় তৈরি হয়েছে বহুমাত্রিক নিরপত্তাঝুঁকি। তাছাড়া এ সংকটের কারণে এসডিজির সূচকগুলো বাধাগ্রস্ত হবে। এই মহাসংকট দূর করতে আন্তর্জাতিক মহলে বহুপাক্ষিক আলোচনা করতে হবে। এটি সময়ের দাবি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কক্সবাজার ফোরাম আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা: মহাসংকটে কক্সবাজার’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

জাতীয় প্রেসক্লাবের এক সেমিনার কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, মানবতার খাতিরে রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছিলাম। আমরা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু আশ্রয় দিয়ে যেন আমরা অপরাধ করেছি। শুরুর দিকে আন্তর্জাতিক মহল এই সংকট নিয়ে বিচলিত থাকলেও এখন কথা বলছে না। আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর কাছ থেকে যে প্রত্যাশা আমরা আশা করেছিলাম তা পাইনি।

তিনি বলেন, বিপদের সময় আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন নিজেরাই বিপদের মধ্যে আছি। মহাসংকট তৈরি হয়েছে দেশের মধ্যে। কক্সবাজারের পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই বিরাট সংখ্যক রোহিঙ্গাদের অন্যত্র না সরিয়ে যেখানে আছে সেখান থেকেই বিশ্ববাসীর কাছে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে হবে। তাদের অন্যস্থানে নেওয়া মানেই বিশ্বের অনেকেই বুঝবে তাদের পুনর্বাসন করা হচ্ছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা আমাদের মানবিকতা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি। এখন তাদের নিরাপদে ফিরে যাওয়ার বিষয় নিয়ে ভাবতে হবে। তাদের আসাতে আমাদের যে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে সেটি বিশ্বের কাছে তুলে ধরতে হবে। এজন্য সুনির্দিষ্ট একটি টাস্কফোর্স তৈরি করতে হবে।

তিনি বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো বিলম্বে প্রত্যাবর্তন, বহুমাত্রিক নিরাপত্তা। রোহিঙ্গাদের কারণে সমস্যা তৈরি হচ্ছে এসিডিজির সূচকের। ঝুঁকিতে আছে স্বাস্থ্যখাত, শিক্ষাখাত, সামাজিক নিরাপত্তা।  এখন সমস্যা সমাধানের একটাই পথ দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আমাদের বহুপাক্ষিক আলোচনা করতে হবে।

নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বলেন, প্রাকৃতিক সম্পদ আর বন্দর নগরী কক্সবাজারের আজ বেহাল দশা। মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায় যারা সেখানে সবসময় বন্দি অবস্থায় ছিলো আজ তারা আমাদের এখানে উন্মুক্ত অবস্থা আছে। যার কারণে আমাদের নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার উপায় নেই। সব সমস্যা নিয়ে আইসিসির চলমান মামলায় আমাদের লড়তে হবে।

কক্সবাজার ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার মিজান সাঈদের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, সিনিয়র আইনজীবী আখতার হামিদ, সংগঠনটির সদস্য সচিব সুজন শর্মা, কবি নুরুল হুদা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক আবু তাহেরসহ কক্সবাজার থেকে নেতৃত্ব দেওয়া বিভিন্ন পযায়ের প্রতিনিধি।

Previous Post

কুশলের সেঞ্চুরি, চাপ বাড়ছে বাংলাদেশের

Next Post

বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

Next Post
বিজিবি

বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

নাফ নদীতে নৌকায় মিললো ৭ লাখ পিস ইয়াবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT