চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
6:56 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A

রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করার আশা জানিয়েছে বাংলাদেশ ও সুইজারল্যান্ড। সফররত সুইজারল্যান্ড প্রেসিডেন্ট আঁলা বেরসের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি তাদেরই এই সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গাদের জন্য ১২ লাখ সুইস ফ্রাংক দেয়ার ঘোষণা দিয়েছেন সুইস প্রেসিডেন্ট।

সফরের দ্বিতীয় দিনে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাদুঘর ঘুরে দেখেন সুইস প্রেসিডেন্ট।

বৈঠকে অংশ নিতে দুপুরের পর আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত এবং মন্ত্রীসভার সদস্য ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্টে আঁলা বেরসে।

পরে যৌথ বিবৃতিতে রোহিঙ্গা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন সুইস প্রেসিডেন্ট। এই সংকটে সুইজারল্যান্ডকে পাশে পেয়ে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। আশা করেন, বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।

এসডিজি বাস্তবায়নে সুইজারল্যান্ডের সহযোগিতা থাকবে বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রীর। কুটনৈতিক সম্পর্কের ৪৫ বছর পার করে এই প্রথম কোন সুইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন।

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

আফিফের ব্যাটে রান আসছেই

Next Post

মৌ, তাহসান ও শুভর মুখোমুখি হচ্ছেন ৬০ প্রতিযোগী

Next Post

মৌ, তাহসান ও শুভর মুখোমুখি হচ্ছেন ৬০ প্রতিযোগী

সব তেলাপোকা গোঁ ধরেছে উড়বেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT