চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা বোঝা আর কত দিন: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 21, মার্চ 2018
in বাংলাদেশ
A A

একান্ত মানবিক কারণে অন্তত ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও ক্রমেই যে তারা দেশের জন্য বোঝা হয়ে উঠছে তা অকপটে স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘আসলেই একটা বড় সমস্যার মধ্যে আমরা আছি। আমি নিজেও বলতে পারবো না রোহিঙ্গা সমস্যা কবে সমাধান হবে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গাদের ওপর পরিচালিত এক গবেষণা প্রবন্ধ অবহতিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তার কণ্ঠে ফুটে ওঠে এমন অসহায়ত্ব।

তিনি বলেন, ‘‘কতদিন তাদের (রোহিঙ্গাদের) এখানে রাখবো আমরা বলেন? এক বিশাল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ।  সেখানে ১০ লাখ মানুষ যদি দিনের পর দিন থাকে, তবে কতদিন তাদের আমরা আশ্রয় দেবো, খাবার দেবো, চিকিৎসার ব্যবস্থা করবো বলেন?

‘‘ওখানে (কক্সবাজারে) যে সুন্দর টিলা এবং পাহাড়গুলো ছিল তা শেষ হয়ে গেল, গাছপালা শেষ হয়ে গেল। এমনকি হাতি পর্যন্ত শেষ হয়ে গেল। যে সকল দেশীয় জনগোষ্ঠী ওখানে আছে তারা পর্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছে।’’

বিভিন্ন মরণব্যাধী নিয়ে রোহিঙ্গারা এদেশে আসায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘এমনকি এইডস আক্রান্ত রোগীরা পর্যন্ত এসেছে, তাদের আমরা চিকিৎসা দিচ্ছি। এটা বড় ভয়ানক। ভয়ানক এ কারণে যে, এইডস রোগ প্রতিরোধ করা যায় না, হয়তো নিরাময় করা যায়। কিন্তু এটাতে ছড়িয়ে পড়তে পারে যেকোন সময়। যদি এইডস ছড়িয়ে যায়, ডিপথেরিয়া ছড়িয়ে যায়, এটাতো হতে পারে যে কোন সময়।’’

মানবিক কারণে এত বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিলেও অনির্দিষ্টকাল তাদের ভার বহন করে চলা অসম্ভব জানিয়ে নাসিম বলেন, ‘আমরাতো বিরামহীনভাবে তাদেরকে সাহায্য করতে পারবো না, আশ্রয় দিতে পারবো না।’

বিভিন্ন দেশের সরকার প্রধান বাংলাদেশকে সহমর্মিতা জানালেও একমাত্র আমেরিকা ছাড়া অন্য কোন দেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় একমাত্র আমেরিকা ছাড়া অন্য কোন দেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারকে চাপ সৃষ্টি করে আমাদের সহায়তা করেনি।

‘অনেক বিদেশি সরকারপ্রধান এখানে এসেছেন, আসছেন এবং ভবিষ্যতেও আসবেন। তারা বাংলাদেশকে সহমর্মিতা জানাচ্ছেন, কিন্তু রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের ওপর তারা কোন চাপ সৃষ্টি করছেন না।’

রোহিঙ্গা জনগোষ্ঠীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দয়া করে আপনারা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করেন। যেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা ফিরিয়ে নিতে তারা বাধ্য হয়।

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

‘আ কুইক নিড-অ্যাসেসমেন্ট সার্ভে ফর এসেনশিয়াল প্রাইমারি হেলথকেয়ার ফর ফর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস (এফডিএমএন) পপুলেশন’ শীর্ষক তিন মাসব্যাপী এক গবেষণা করে বেসরকারি ইউভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার। এ অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন দিক এবং ফলাফল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।

Tags: রোহিঙ্গা সংকটলিড নিউজস্বাস্থ্যঝুঁকিস্বাস্থ্যমন্ত্রী নাসিম
Previous Post

শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা

Next Post

অপহৃত স্কুলছাত্রীদের ফিরিয়ে দিলো বোকো হারাম

Next Post
নাইজেরিয়া-বোকো হারাম-অপহৃত স্কুলছাত্রী

অপহৃত স্কুলছাত্রীদের ফিরিয়ে দিলো বোকো হারাম

রাজধানীতে না, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ব্যাগ বহন নিষেধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT