চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার বাধ্য হবে কবে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:16 অপরাহ্ন 23, জানুয়ারি 2020
in সম্পাদকীয়
A A
আন্তর্জাতিক আদালতের বিচারকরা বৈঠকে বসেছেন, আলোচনার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সবসময় ছলচাতুরির আশ্রয় নিলেও তারা শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিচার আদালতে হেরে গেছে। আদালত বলেছেন: রোহিঙ্গা গণহত্যার দায় কোনোভাবেই মিয়ানমার এড়াতে পারে না।

শুধু তাই নয়, এই মামলা চলতে পারে না বলে মিয়ানমার যে আবেদন করেছে, সেই আবেদনও প্রত্যাখ্যান করেছেন আদালত। মিয়ানমারকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘মামলা চলবে’। অন্তবর্তী আদেশে আদালত বলেছেন: গাম্বিয়ার তথ্য-প্রমাণের বিপরীতে মিয়ানমার যথেষ্ট যুক্তি তুলে ধরতে পারেনি।

মিয়ানমারের মানবতাবিরোধী এই নিধনযজ্ঞের বিরুদ্ধে এমন রায় প্রত্যাশিত ছিল। আদালত ন্যায় আর মানবতার পক্ষে রায় দিয়েছেন। এর ফলে দেশটি এখন নতুন করে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। গাম্বিয়াসহ যেসব দেশ, ব্যক্তি ও প্রতিষ্ঠান মানবতার পক্ষে দাঁড়িয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।

আমরা আশা করি, এ রায়ের ফলে মানবতাবিরোধী অপরাধের শিকার রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার পথ অনেকটা প্রশস্ত হবে।

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশ, আন্তর্জাতিক নেতৃত্ব এবং মানবাধিকার সংস্থাগুলো বলে আসছে যে, রাখাইনে রোহিঙ্গা নিধনের লক্ষ্যে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। তারা সবসময় এ বিষয়টি অস্বীকার করে আসলেও এবার আদালতের রায়ে আবারও তা প্রমাণ হয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন গণহত্যার শামিল বলে মন্তব্য করে আইসিজে বলেছে: গাম্বিয়ার দাবি যথাযথ। রোহিঙ্গা গণহত্যার দায় কোনোভাবেই মিয়ানমার এড়াতে পারে না।

আমরা বরাবরই বলে আসছি, বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দিয়েছে। কিন্তু এর মানে এই নয় যে, মিয়ানমারের সৃষ্ট সংকটের ভার বাংলাদেশ আজীবন বহন করবে। এই রায়ের পর শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।

রোহিঙ্গা সংকট পুরো বিশ্বের জন্য বিষফোঁড়া হয়ে উঠছে। ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। এ সমস্যার সমাধান না হলে দীর্ঘমেয়াদে হুমকিতে পড়বে দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্ব। তাই আদালতের এমন রায়ের পর আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধ্য করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Previous Post

ঘরের মাঠের ফাইনালে দর্শক বাংলাদেশ

Next Post

মুজিববর্ষে বিমানের যাত্রী সেবার মানোন্নয়নের পরিকল্পনা

Next Post
করোনা

মুজিববর্ষে বিমানের যাত্রী সেবার মানোন্নয়নের পরিকল্পনা

স্যার ফজলে হাসান আবেদের হাতে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের হাতে স্যার ফজলে হাসান আবেদের ‘ইদান প্রাইজ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT