চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধীরা বিশৃংখলা সৃষ্টি করছে: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 22, অক্টোবর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন যারা চায় না তারাই বিশৃংখলা সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকটা অগ্রগতি হলেও কিছু লোক চায় না তারা নিজ দেশে ফেরত যাক। তাদের স্বার্থে আঘাত লাগে। আগে মুহিবুল্লাহ হত্যা এবং এখন ক্যাম্পে মারামারি করে মানুষ খুন করার পেছনে এদের হাত থাকতে পারে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার।’

শুক্রবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরের আইন শৃংখলা উন্নয়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে মাদক ও অস্ত্রের ব্যবসা করছে অনেকে। এ সব বন্ধে সরকার কঠোর হবে।’

সকালে মন্ত্রী নগরের বালুচরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিলেট জেলায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ ভাগ নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে। পর্যাপ্ত ভ্যাকসিন আমরা পেয়েছি। অনেকগুলো এখন লাইনআপে আছে।’

আগামী ২৪ তারিখে ঢাকা-সিলেট চারলেন মহাসড়কের উন্নয়ন কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

Tags: পররাষ্ট্রমন্ত্রী
Previous Post

শ্রীলঙ্কার সঙ্গে সুপার টুয়েলভে চমক দেখানো নামিবিয়া

Next Post

সড়কে মানুষের মৃত্যুর দৃশ্যপট সইতে পারি না: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের সংসদ সদস্যের ছবি, পেশাদার ব্যক্তি, formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে মানুষের মৃত্যুর দৃশ্যপট সইতে পারি না: ওবায়দুল কাদের

তথ্যমন্ত্রী শিশুদের সংস্কৃতিচর্চা বিষয়ক আলোচনা সভায় বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের সংস্কৃতিচর্চা সম্প্রীতির সোপান: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT