চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ: ত্রাণ প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় ভারত। সেই লক্ষ্যে ভারত সরকার কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প এক্স:- ৪ এ রোহিঙ্গাদের মাঝে ভারত সরকারের দেয়া সেলাই মেশিন, ফ্যামিলি টেন, অফিস টেন ও রেসকিউ কিট বিতরণ অনুষ্ঠান শেষে তারা গণমাধ্যমকে এসব কথা বলেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে ভারত। ইতোমধ্যে ভারত মিয়ানমারের সাথে এ বিষয়ে আলোচনাও করেছে।

তিনি ভারতের সরকারের উদ্দেশে বলেন, অনেক দিন ধরে রোহিঙ্গা বাংলাদেশে। এদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে কাজ করা জরুরী। এ ব্যাপারে ভারতের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ ও টেকসইমূলক প্রত্যাবাসন চায় ভারত সরকার। তার জন্য সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছে।

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেন, রোহিঙ্গা সংকটের পর থেকে বাংলাদেশের পাশে আছে ভারত সরকার। তারই অংশ হিসেবে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য বেশ কিছু বাড়ি তৈরি করা হয়েছে। যাতে বাংলাদেশ থেকে প্রত্যাবাসিত হয়ে ফেরা রোহিঙ্গারা সেখানে থাকতে পারেন। তাদের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করা হচ্ছে।

রোহিঙ্গা নারীদের সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ দেয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। সেখান থেকে ১ হাজার জনকে এ মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি ৯৯ রোহিঙ্গা পরিবারকে ফ্যামিলি টেন, ৩২ অফিস টেন ও আরও ৩২ পরিবারকে রেসকিউ কিট দেয়া হয়।

বিতরণকালে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, শরনার্থী প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত শরনার্থী প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত শরনার্থী প্রত্যাবাসন কমিশনার সামশুদ্দোজা নয়ন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী প্রমুখ।

সেসময় সেলাই মেশিন পেয়ে খুশি হন রোহিঙ্গারা। তারা বলেন, এর মাধ্যমে তারা এখানে আরও ভালোভাবে থাকতে পারবে।

Tags: বাংলাদেশভারতরোহিঙ্গা
Previous Post

মুজিববর্ষে মোদিকে নিয়ে প্রশ্ন আছে

Next Post

গর্জে উঠলেন ‘পিঙ্ক ফ্লয়েড’ তারকা

Next Post

গর্জে উঠলেন ‘পিঙ্ক ফ্লয়েড’ তারকা

‘নতুন শুরু’ নিয়ে নির্ভার সাইফউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT