চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:46 অপরাহ্ন 22, অক্টোবর 2018
in কক্সবাজার, জনপদ
A A

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মূখ্য উপ-সহকারী মন্ত্রী এলিস ওয়েলস বলেছেন, মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারও চাপ দিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। অধিকার, সম্মান ও নিরাপত্তার সাথে রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবে সেই প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।

সোমবার দুপুরে কক্সবাজারের কুতুপালং ট্রানজিট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় এলিস ওয়েলস আরো বলেন, রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যা সমাধানে সবার সাথে একযোগে কাজ করছে। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির প্রচেষ্টা চলছে।

সোমবার সকালে এলিস বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কোনারপাড়া শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে যান। সেখানে তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরপর কুতুপালং ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে নতুন আসা বেশ কিছু রোহিঙ্গার সাথে আলাপ করেন।

এছাড়া এলিস রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন আন্তর্জাতিক সেবা সংস্থার কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এর আগে রোববার বিকালে কক্সবাজার পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মূখ্য উপ-সহকারী মন্ত্রী এলিস ওয়েলস। পৌঁছেই বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সাথে বৈঠক করেন।

গত বছরের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের জাতিগত নিধনের হাত থেকে প্রাণ বাঁচাতে ৭ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয় নিয়েছেন। এর আগে আসা রোহিঙ্গাসহ কক্সবাজারের ৩০টি ক্যাম্পে বর্তমানে ১১ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়ে আছেন।

Tags: এলিস ওয়েলসযুক্তরাষ্ট্ররোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পলিড নিউজ
Previous Post

মেসির ‘টয়লেট’ বিতর্কে পিছু হটলেন ম্যারাডোনা!

Next Post

প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮ পাস

Next Post
সংসদ অধিবেশন

প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮ পাস

‘ক্যারিয়ারে ২৫টি সিনেমাই যথেষ্ট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT