চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এবার ‘উদ্বিগ্ন’ মিয়ানমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইন রাজ্য থেকে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশে চলে আসার বিষয়ে মিয়ানমার সরকার ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘রোহিঙ্গা’ সম্বোধন না করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন, ‘তাৎপর্যপূর্ণ’ এমন একটি সমস্যার ব্যাপারে মিয়ানমার তদন্ত করছে। তবে সরকারি বিবৃতির পুনরাবৃত্তি করে রাখাইন রাজ্যে সৃষ্ট সংকটের কারণ এখনও স্পষ্ট নয় এবং দেশটির মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগই দেশে রয়ে গেছে বলে দাবি করেন তিনি।

বুধবারের অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, পরিস্থিতি এখন আগের চেয়ে উন্নত।’

ভ্যান থিও বলেন, শুধু মুসলিম না, অন্যান্য সংখ্যালঘুরাও রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। নিরীহ বেসামরিক জনগণ যেন ক্ষয়ক্ষতি বা হামলার শিকার না হয় সে ব্যাপারে সবরকম পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা এবং রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র পরিবর্তে অধিবেশনে অংশ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও। রোহিঙ্গা সংকট মোকাবিলা করার লক্ষ্যে দেশেই থাকতে হবে উল্লেখ করে অধিবেশনে যোগ দিতে অস্বীকৃতি জানান সু চি।

এর আগে মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে অং সান সু চি বলেন, ৫ সেপ্টেম্বরের পর থেকে রাখাইনে আর কোন সহিংসতা চলছে না। রোহিঙ্গাদের মিয়ানমারে ‘রোহিঙ্গা’ হিসেবে স্বীকার না করে ‘সংখ্যালঘু মুসলিম’ বা ‘বাঙালি’ বলে অভিহিত করা হয়।

সু চিও ভাষণে বলেছিলেন, দেশের বেশিরভাগ সংখ্যালঘু মুসলিমই মিয়ানমার ছেড়ে যায়নি।

তবে ভাষণে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীদের নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর অভিযোগের ব্যাপারে কিছুই বলেননি সু চি। যার ফলে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার মুখে পড়ে তার ভাষণ।

Tags: অং সান সু চিমিয়ানমাররোহিঙ্গা
Previous Post

ইমরান এইচ সরকারের জামিন মঞ্জুর

Next Post

লেস্টারের হামজাকে বাংলাদেশে আনতে চেয়েছিল বাফুফে

Next Post
বাংলাদেশের ফুটবল মাঠে লেস্টার হামজা অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টারের হামজাকে বাংলাদেশে আনতে চেয়েছিল বাফুফে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাম্প মডেল থেকে জঙ্গি কমান্ডার মেহেদী হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT