চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি’র তদন্তে কি খুলবে রোহিঙ্গা নিপীড়কদের মুখোশ?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:51 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2018
in সম্পাদকীয়
A A
রোহিঙ্গা-মিয়ানমার-ধর্ষণ-গণহত্যা-আইসিসি-আইসিসির হাতে প্রমাণ

মিয়ানমার এবং তাদের পরম মিত্রদের আপত্তিকে পাত্তা না দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি’র একজন আইনজীবী জানিয়েছেন, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তদন্ত হাতে নিয়েছে আদালত।

অান্তর্জাতিক মহলের ধারণা, আইসিসি’র এই সিদ্ধান্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর দমন অভিযানের পূর্ণাঙ্গ তদন্তের পথ খুলে যেতে পারে। যে দাবি দীর্ঘদিন ধরে করে যাচ্ছে নির্যাতিত রোহিঙ্গাসহ বিশ্বের বহুদেশ।

এমন দাবির মধ্যেই সম্প্রতি জাতিসংঘ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে মিয়ানমারের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য অঞ্চলে মানবতাবিরোধী অপরাধ তদন্তের দাবি জানায়। যদিও সেই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বর্মি সরকার বলেছে, এ ইস্যুতে আইসিসির হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।

আমরা জানি, গত বছরের আগস্টে রোহিঙ্গাদের ওপর নির্বিচার হত্যা, গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দেয়া কিংবা নারী-শিশু ধর্ষণের মতো ভয়াবহ সব ঘটনা ঘটে। এই নৃশংস নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা। তাদেরকে এখনো ফিরিয়ে নেয়ার বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার।

বলা যায়, গায়ের জোরেই এমন অন্যায়ের পরও মিয়ানমার উঁচু গলায় কথা বলে যাচ্ছে। দোষ দিচ্ছে চরম নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের উপরই। আর মিয়ানমারের সাথে তাল মিলিয়ে যাচ্ছে চীনের মতো প্রভাবশালী দেশ।

এত কিছুর পরও এই প্রথম আন্তর্জাতিক কোনো বিচারিক সংস্থা মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে। এর আগে মিয়ানমারের ওপর কয়েকটি দেশের ‘সামান্য নিষেধাজ্ঞা’ ছাড়া তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি; যা দেশটিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মতো কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

বাংলাদেশ এই সমস্যার শুরু থেকেই বিষয়টি শক্ত অবস্থান নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আবেদন জানিয়ে আসছে। তবে সেই আবেদনে খুব একটা কাজ হয়নি বললেই চলে। অার কাজ হয়নি বলেই এদেশে আশ্রয় নেয়া কোনো রোহিঙ্গাকে তারা ফিরিয়ে নেয়নি। তারপরও ধৈর্য ধরে কূটনীতিক চ্যানেলে এই ইস্যু নিয়ে দেন-দরবার চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

আমরা মনে করি, আইসিসি’র এই সিদ্ধান্ত বাংলাদেশের সেই কূটনীতিক প্রচেষ্টারই ফল। এই সংস্থাটির তদন্তে রোহিঙ্গা নির্যাতনের পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সবকিছুই উঠে আসবে বলে আমরা আশা করি। আমরা এও মনে করি যে তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের শীর্ষ সেনাকর্মকর্তাসহ দায়ী অন্যদেরকেও বিচারের মুখোমুখি করা হবে।

Tags: রোহিঙ্গা
Previous Post

যুব এশিয়া কাপে কেমন করবে বাংলাদেশ?

Next Post

‘পূর্ণদৈর্ঘ্য ছবি করতে এসে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিলো’

Next Post

‘পূর্ণদৈর্ঘ্য ছবি করতে এসে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিলো’

অক্টোবরে দ্বিতীয় ন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT