চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নিধনের প্রতিবাদে ফিনল্যান্ডে বিক্ষোভ ও মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 01, অক্টোবর 2017
in প্রবাস সংবাদ
A A
ফিনল্যান্ডে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর পাশবিক অত্যাচার, বাড়িঘরে অগ্নিসংযোগ, গণধর্ষণ ও গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রবাসীরা ।

শনিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শান্তিতে নোবেল পাওয়া অং সান সু চি মুসলমানদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। মিয়ানমারে সু চি সরকারের সেনাবাহিনী ও তার লেলিয়ে দেওয়া জঙ্গিরা রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর ইতিহাসের জঘন্যতম নিধনযজ্ঞ চালাচ্ছে।

এসময় তারা মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানুষিক নির্যাতন, হত্যা ও তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার প্রতিবাদ ও তা বন্ধের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

সবাইকে রোহিঙ্গা মুসলমানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেন, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে রাখাইন রাজ্যে মুসলিম নিধন বন্ধ করতে এবং সমস্যা সমাধানের জন্য আর্ন্তজাতিকভাবে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করতে।

এসময় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম, কামরুল হাসান জনি, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, মাসুদ আবদুল্লা, সাখাওয়াত হোসেন, রতন রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, আ: হান্নান, আ:কুদ্দুস, তপন বংগবাসী, পলাশ কামিল, সাধনা মহল, ফরিদা ইয়াসমিন, মানিক, নজরুল, পাভেল, মহিবুল, মাহফুজ, পিটু, মিরাজুল, মোজামমেল, সপন,সাব্বির,রফিক, সহ আরও অনেকে।

Tags: ফিনল্যান্ডরোহিঙ্গা
Previous Post

রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘ দূত ও ইউনিসেফ প্রধান

Next Post

কাটারেই মাত করছেন মোস্তাফিজ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাটারেই মাত করছেন মোস্তাফিজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লাল-সবুজে যে মাটির মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT