চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ডাকাতের গুলিতে আরও এক বাংলাদেশি কৃষক নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:55 অপরাহ্ন 24, মে 2020
in কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশি কৃষকের ছবি, শারীরিক অবস্থা অসুস্থ বা আহত মনে হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে মিনাবাজার এলাকা থেকে অপহৃত শাহ মোহাম্মদ (২৬) নামে আরও এক বাংলাদেশিকে কৃষককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা ডাকাতরা। এসময় অপহৃত অপরজন প্রায় ২৮ দিন পর পালিয়ে এসেছে।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহত শাহ মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন বলে জানা গেছে।

নিহত শাহ মোহাম্মদের ভাই মো. সাইফুল ইসলাম বলেন, গত ২৮ দিন আগে ক্ষেত থেকে আমার ভাইসহ তিনজনকে অপহরণ করে রোহিঙ্গা ডাকাতরা। তারপর থেকে ২০ লাখ টাকা মুক্তি দাবি করে আসছিল। কিছুদিন পর একজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি ছিল আমার ভাইসহ দুইজন। তার মধ্যে ইদ্রিস নামে একজন ফিরে এলেও আমার ভাই গুলি করে হত্যা করেছে বলে ইদ্রিস জানিয়েছে। তাই পুলিশসহ আমরা সেই পাহাড়ে লাশ আনতে যাচ্ছি।

ডাকাতদের কবল থেকে পালিয়ে আসা ইদ্রিসের বরাত দিয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শাহ মোহাম্মদকে ডাকাতরা হত্যা করে মাটি চাপা দিয়েছে। ইদ্রিসকে সঙ্গে নিয়ে কিছুক্ষণের মধ্যে লাশ আনার জন্য পাহাড়ে রওনা দেবো।

Tags: কক্সবাজারডাকাত
Previous Post

করোনা সংকট যেভাবে বদলে দিলো সাংবাদিকতার দৃশ্যপট

Next Post

একাত্তরের ঈদ ও এক বছরে তিন ঈদ

Next Post
চাঁদ দেখা গেছে, শাওয়াল মাসের চাঁদ, ঈদের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের ঈদ ও এক বছরে তিন ঈদ

তারপরও ঈদ হোক খুশির, আনন্দের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT