চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে ‘দুই ডাকাতদলের গোলাগুলি’, এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:25 অপরাহ্ন 08, মার্চ 2018
in কক্সবাজার, জনপদ
A A
সূত্রাপুরে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প এলাকায় ‘দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলির ঘটনায়’ এক রোহিঙ্গার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে।

বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া।

নিহত হোসেন আলী ওরফে বাইল্ল্যা ডাকাত (৩২) টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সালামের ছেলে।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৩৫) ও আব্দুস সালাম (৩১) একই রোহিঙ্গা ক্যাম্পের মৃত বাঁচা আলীর ছেলে।

নিহত ও গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি জানান: বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে ২ ডাকাতদলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় চিহ্নিত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের এক সহযোগীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে নুরুল আলম নামের চিহ্নিত আরেক রোহিঙ্গা ডাকাত। সে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ‘আনসার ব্যারাকের অস্ত্র লুটের ঘটনায়’ মামলারও আসামী।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প এলাকা থেকে চিহ্নিত ২ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি জানান, অভ্যন্তরীণ বিরোধের জেরে গত সপ্তাহখানেক আগে হোসেন আলী ওরফে বাইল্ল্যা ডাকাত তার সহযোগীদের নিয়ে গ্রেপ্তার আব্দুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায়। পরে সে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার ভোর রাতে ক্ষুদ্ধ আব্দুর রাজ্জাক তার সহযোগীদের নিয়ে হোসেন আলী ওরফে বাইল্ল্যা ডাকাতের বাড়ীতে হামলা চালায়। এতে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি রণজিত।

Tags: গোলাগুলিনিহত
Previous Post

বিজ্ঞানী হতে চাওয়া মেয়েটির সাহসী পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্প

Next Post

রোহিঙ্গা নির্যাতন বিষয়ে চুপ থাকায় সুচির মানবাধিকার পুরস্কার প্রত্যাহার

Next Post

রোহিঙ্গা নির্যাতন বিষয়ে চুপ থাকায় সুচির মানবাধিকার পুরস্কার প্রত্যাহার

মুসলিমদের ওপর সহিংসতার ঘটনায় সরব লঙ্কান ক্রিকেটাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT