চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে: চাক শুমার

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
10:17 পূর্বাহ্ন 12, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চাক শুমার রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশী আমেরিকান সোসাইটির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সিনেটের মেজরিটি লিডার, নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চাক শুমার।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন সোসাইটির সভাপতি, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী। তিনি বলেন, দি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-কিউনিতে হাজার হাজার বাংলাদেশী শিক্ষার্থী পড়াশুনা করছে। কিন্তু কিউনিতে কোন বাংলাদেশী প্রতিনিধি নেই। তিনি সেখানে বাংলাদেশী প্রতিনিধি মনোনয়নের দাবি জানান। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ঋণ মওকুফের দাবি জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশীদের জন্য ইমিগ্রেশন ব্যবস্থা আরও সহজতর করার জন্য সিনেটর চাক শুমারের প্রতি দাবি জানান।

এ সময় বিশিষ্ট ডেমোক্রেট লিডার মোর্শেদ আলম তার ভাষণে বাংলাদেশকে আরও বেশী ভ্যাকসিন দেওয়ার জন্য সিনেটর চাক শুমারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান।

জবাবে যুক্তরাষ্ট্র সিনেটের ম্যাজরিটি লিডার সিনেটের চাক শুমার বলেছেন, বাংলাদেশের জন্য ইতিমধ্যে ৭ মিলিয়ন ভ্যাকসিন অনুমোদন করা হয়েছে। দেশটির জন্য আরও ভ্যাকসিন বরাদ্দের জন্য তার পক্ষ থেকে সব চেষ্টা অব্যাহত থাকবে।

সিনেটর চাক শুমার, দি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-কিউনিতে বাংলাদেশের প্রতিনিধি রাখার ঘোষণা দেন।

তিনি বলেন, লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই শরনার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করা হবে। রোহিঙ্গা ইস্যূতে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে।

নিজেকে মুসলিমবান্ধব উল্লেখ করে চাক শুমার বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিষিদ্ধকরণের উদ্যোগ নিয়েছিলেন (কয়েকটি মুসলিম দেশের মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ) আমি প্রতিটি ক্ষেত্রে তার বিরোধিতা করেছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সকল বর্ণ, গোত্র ও ধর্মের মানুষ গৌরবময় সহাবস্থানের অধিকারী। নিজের নামের একটি অংশের ব্যাখ্যা দিয়ে তিনি মুসলমানদের কতটা ভালবাসেন তা বুঝানোর চেষ্টা করেন।

তিনি বলেন, ইমিগ্রেন্টদের কষ্ট তিনি হৃদয়ে ধারণ করেন। যুক্তরাষ্ট্র আসা ইমিগ্রেন্টদের সমস্যা সমাধানে সব কিছু করা হবে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রর এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

দিন দিন বাংলাদেশ কমিউনিটির মানুষ নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে জায়গা করে নিচ্ছে উল্লেখ করে চাক শুমার বলেন, আমি এই কমিউনিটির মানুষকে ভালবাসি। এই কমিউনিটির মানুষ খুবই পরিশ্রমী উল্লেখ করে সিনেট মেজরিটি লিডার বলেন, তারা অবশ্যই যুক্তরাষ্ট্রের মুলধারায় ভালভাবে জায়গা করে নেবেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশীরা তাদের অবস্থান আরও সুসংহত করবে বলেও মনে করেন নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চাক শুমার।

সবশেষে তিনি বাংলাদেশী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।

Tags: করোনাভাইরাসভ্যাকসিন
Previous Post

দরিদ্র দেশগুলোর জন্য ৬০ কোটি ডোজ ভ্যাকসিন নগণ্য বলছে দাতব্য সংস্থা

Next Post

জনসন অ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ

Next Post
COVID-19 ভ্যাকসিনের বোতল, জনসন অ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ ফেলে দেয়ার নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসন অ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ ভ্যাকসিন ফেলে দেয়ার নির্দেশ

বিশ্ববিদ্যালয় রোভার চ্যালেঞ্জে এমআইএসটির দল অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে প্রথম এমআইএসটি’র মঙ্গল বারতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT