চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে মৌসুম শুরুর আগেই কক্সবাজারে পর্যটন ব্যবসা চাঙ্গা

আব্দুল্লাহ আল সাফি by আব্দুল্লাহ আল সাফি
7:19 অপরাহ্ন 19, নভেম্বর 2017
in বাংলাদেশ, বিশেষ
A A
কক্সবাজারের সৈকত ও পর্যটকদের ভিড়, গাড়ি ও হোটেল দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের পর্যটন মৌসুম শুরুর আগেই রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় হোটেল, পরিবহন ও পর্যটন কেন্দ্রগুলো জমজমাট ব্যবসা করছে। প্রতিবছর ১৬ ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কক্সবাজারে পর্যটন মৌসুম হিসেবে ধরা হয়ে থাকে। এ বছর ২৫ আগষ্ট রোহিঙ্গা শরণার্থীদের আসা শুরু হওয়ার পর তাদের সহায়তা কার্যক্রমকে কেন্দ্র করে মৌসুমের সুবাতাস পেতে শুরু করেন কক্সবাজার ও টেকনাফের হোটেল-মোটেল-রিসোর্ট ব্যবসায়ীরা।

বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও দেশীয় বিভিন্ন বড়-ছোট সংস্থার ত্রাণ ও পুনর্বাসন কাজে নিযুক্তদের সাময়িক আবাসস্থল হয়ে উঠেছে কলাতলীসহ পুরো কক্সবাজারের হোটেলগুলো। ৫ তারকার মানের হোটেলসহ ভালমানের অনেক হোটেলে বুকিং পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে সরেজমিনের দেখা গেছে।

গত ২৫ আগষ্টের পরে দেশে রোহিঙ্গারা আসতে শুরু করলে তা সারাবিশ্বের নজরে আসে। জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ শতাধিক প্রতিষ্ঠান কাজ করছে সেখানে।

কক্সবাজারে পর্যটন কেন্দ্রের সুন্দর দৃশ্য, সবুজ গাছপালা ও সুইমিং পুল সহ. Channel i News - চ্যানেল আই নিউজ
৫ তারকা মানের হোটেলসহ ভালমানের অনেক হোটেলে বুকিং পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। ছবি- আব্দুল্লাহ আল সাফি

রোহিঙ্গা ক্যাম্পগুলো কক্সবাজার শহর থেকে ২০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে হওয়ায় কর্মীরা সারাদিন কাজ করে বিকেল ও রাতে ফিরে আসছেন কক্সবাজার শহরে। কর্মব্যস্ততা আর ক্লান্তি দূর করতে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে গা ভিজিয়ে নিতেও ভুলছেন না তারা।

সমুদ্র সৈকতের একদম পাশে অবস্থিত হোটেল প্রাসাদ প্যারাডাইসের রেসিডেন্ট ম্যানেজার মোহাম্মদ ফয়সাল চ্যানেল আই অনলাইনকে বলেন, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হোটেলে অতিথিদের আসার হার বেশ বেড়েছে। আমরা সাধারণত আগষ্ট-সেপ্টেম্বর হোটেলের সংস্কার কাজ করে থাকি, যাতে সিজনে অতিথিদের সুবিধা হয়। তবে এবার বেশ তাড়াহুড়ো করে সংস্কার কাজ শেষ করেছি।

‘গত বছরের এসময়ের সঙ্গে চলতি বছরের তুলনা করলে এখন শুধু আমাদের হোটেলে না, পুরো কক্সবাজারের হোটেলগুলোতেই দেশি-বিদেশি অতিথিদের সমাগম বেশি। বিকেলে ও সন্ধ্যায় আমাদের বার-বি-কিউ ও রেস্টুরেন্টেও অনেক অতিথি আসছেন।’

কক্সবাজারের বিভিন্ন হোটেলের পার্কিং, শহরের ব্যস্ত সড়ক, মেরিন ড্রাইভসহ রোহিঙ্গা ক্যাম্পের বাইরে উন্নয়ন সংস্থার গাড়ি চোখে পড়ে অহরহ। এছাড়া দলবেঁধে দেশী-বিদেশী উন্নয়ন কর্মীদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো।

কক্সবাজারে পর্যটন ব্যবসা চাঙ্গা, যানবাহন ও পর্যটকরা রাস্তার পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ
রোহিঙ্গা ক্যাম্পমুখি বিভিন্ন উন্নয়ন সংস্থার গাড়ি। ছবি- আব্দুল্লাহ আল সাফি

তবে শুধু উন্নয়ন সংস্থা না, দেশের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাধারণ জনগণ নিজেদের উদ্যোগে ত্রাণ নিয়ে যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। তারা ত্রাণ বিতরণ শেষে অতিরিক্ত দুয়েকদিন থাকায় স্থানীয় হোটেল ও পর্যটন ব্যবসায় চাঙ্গাভাব লক্ষ করা গেছে।

কক্সবাজারে পর্যটকদের ভিড়, পুলিশ ও পর্যটকরা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বিভিন্ন উন্নয়ন সংস্থার গাড়ি। ছবি- আব্দুল্লাহ আল সাফি

কক্সবাজারের কলাতলীতে অবস্থিত বিচ ভিউ রিসোর্টের অন্যতম উদ্যোক্তা মাহবুব হোসাইন সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, সেপ্টেম্বরের পর থেকেই আমাদের এখানে দেশি-বিদেশি পর্যটক আসতে শুরু করেছেন। আজকেও আমাদের হোটেলের রুম প্রায় ৯৫% ভর্তি, এর মধ্যে অনেকেই বিদেশী। বিদেশী অতিথিরা বেশির ভাগই রোহিঙ্গা কার্যক্রম নয়তো স্থানীয় ব্যবসায়ের কাজে এসেছেন।

‘প্রথম দিকে রোহিঙ্গা কার্যক্রমের জন্য বিদেশী অতিথিরা বড় বড় হোটেলগুলোতে থাকলেও পরিস্থিতি অনেক লম্বা হওয়ায় তারা সবমানের হোটেলেই কমবেশি থাকতে শুরু করেছেন। তারা তাদের নিয়মিত কাজের ফাঁকে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরেও দেখছেন।’

রোহিঙ্গা ক্যাম্পে কাজের অবসরে দুপুরের খাবারের জন্য উখিয়া বাজারের রেস্টুরেন্টগুলোতে উন্নয়ন ও ত্রাণকর্মীদের ঢল নামে। স্থানীয় বাজারগুলোতে ফল-সবজি থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন খাবারের বিক্রিতে সন্তুষ্ট হোটেল মালিক ও দোকানিরা।

কক্সবাজার সৈকত, পর্যটক, সমুদ্র, বাংলাদেশ, পর্যটন. Channel i News - চ্যানেল আই নিউজ
অফ-সিজনে সপ্তাহের মধ্যবর্তী কোনো দিনে সাধারণত এমন ভিড় হয় না। ছবি- আব্দুল্লাহ আল সাফি

স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলে যথেষ্ট নিরাপত্তা থাকায় ক্যাম্প ও কক্সবাজারের বিভিন্ন জায়গায় বেশ স্বাচ্ছন্দে কাজ ও ঘুরে বেড়াতে পারছেন দেশি-বিদেশি পর্যটকরা। হঠাৎ করে পর্যটকের চাপে স্থানীয় পরিবহন ব্যবসায়ীরা তাদের ভাড়ার হার প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বলে ভূক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।

(কুতুপালং, বালুখালি, পালংখালি ও শফিউল্লাহ কাঁটা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে প্রতিবেদন)

Tags: কক্সবাজারপর্যটনরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
Previous Post

হাথুরুসিংহের কাছে লঙ্কানদের চুক্তির খসড়া

Next Post

নিজ দল থেকেই বহিস্কৃত হলেন রবার্ট মুগাবে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ দল থেকেই বহিস্কৃত হলেন রবার্ট মুগাবে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিস্ময় প্রকাশ

র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকায় নর্থ সাউথের বিস্ময় প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT