চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি বন্ধে সরকার সতর্ক

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
6:26 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশি নারী লেখক বা সাংবাদিক বসে আছেন বইয়ের শেলফের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রতি আন্তরিকতার পাশাপাশি দেশের নিরাপত্তাকেও সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই রোহিঙ্গাদের জন্য প্রতিটি শরণার্থী শিবিরে টেলিটকের বুথ খোলা হয়েছে এবং ফেসবুকে রোহিঙ্গাদের নিয়ে বানোয়াট খবর, বিভৎস ছবি ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি ঠেকাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ।

আজ মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে তারানা হালিম চ্যানেল আই অনলাইনকে এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন,“মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে যারা বাংলাদেশে এসেছেন তাদের প্রতি সরকার অত্যন্ত মানবিক, একই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মানবতার দৃষ্টিতে রোহিঙ্গাদের জন্য দু’টি পদক্ষেপ নিয়েছে। তারা যেনো স্বজনদের সঙ্গে সহজে টেলিযোগাযোগ করতে পারে সেজন্য প্রতিটি ক্যাম্পে একেবারে কম খরচে কথা বলার সুযোগ দিতে টেলিটকের বুথ স্থাপন করেছি। তিন দিনের মধ্যে এসব অস্থায়ী বুথ বসানোর সময় নির্ধারণ করে দেয়া হয়েছিলো অথচ একদিনের মধ্যেই আমরা দ্রুততার সঙ্গে তা করতে সক্ষম হয়েছি।”

তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত এসব অস্থায়ী টেলিটক বুথের সেবা চালু থাকবে বলে জানান তিনি।

বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন,‘ইতোমধ্যে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য একটি ডাটাবেজ তৈরি করা শুরু হয়েছে। এই তথ্যভাণ্ডার সম্পন্ন হলে প্রয়োজনে পরে রোহিঙ্গাদের জন্য সিম দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’

মানবিক কারণে সরকার রোহিঙ্গাদের প্রতি আন্তরিক তবে দেশের সার্বিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে জানিয়ে তারানা হালিম বলেন,“আমরা এইক্ষেত্রে মানবতাকে যেমন গুরুত্ব দিয়েছি তেমনি গুরুত্ব দিয়েছি রাষ্ট্রীয় নিরাপত্তাকে। একারণেই আমরা অস্থায়ীভিত্তিতে টেলিটকের বুথগুলো নির্মাণ করে দিচ্ছি। একই সঙ্গে ক্যাম্পগুলো মাইকিং করে অবৈধ উপায়ে সিম বিক্রি বন্ধে প্রচারণা চালাচ্ছি। রোহিঙ্গাদের কাছে সিম বিক্রয়কারী ব্যক্তি ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

রোহিঙ্গাদের ওপর চালানো মানবতাবিরোধী নিপীড়নকে পুঁজি করে কোনো স্বার্থান্সেষী মহল ফেসবুক-ইউটিউবের মতো সাইটগুলোতে বানোয়াট-বীভৎস ছবি ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। এসব অপতৎপরতার ওপর সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সজাগ দৃষ্টি আছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন,‘ফেসবুকের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা অব্যাহত আছে। ফেসবুকে আমাদের প্রতিনিয়ত যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেসব বিষয় বিটিআরসিসহ অন্যান্য ফোকাল পয়েন্ট ফেসবুককে জানাচ্ছে। সে অনুযায়ী আপত্তিকর কনটেন্টগুলো ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে নেয়।’

তবে এক্ষেত্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় জানিয়ে তারানা হালিম বলেন,‘যখন আমাদের দেশের বাইরে থেকে এধরণের কনটেন্ট আসে তখন সেটা ফেসবুক থেকে দ্রুত সরানো যায় না। আমরা দেখেছি এসব কনটেন্ট মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসে। এগুলো ব্লক করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। এরপরও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) আমাদের অনুরোধে অনেক সাম্প্রদায়িক উস্কানি দেয়া নৃশংস ছবি, বানোয়াট খবর ব্লক করে দিয়েছে।’

Tags: তারানা হালিমফেসবুকে রোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা ক্যাম্পে টেলিটক
Previous Post

বিসিবির করণীয় জানালেন বোর্ড সভাপতি

Next Post

তুমি সচিব সাধু হলে আজ আমি ড্রাইভার আজ চোর বটে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তুমি সচিব সাধু হলে আজ আমি ড্রাইভার আজ চোর বটে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT