চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক অগ্রগতি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
4:15 অপরাহ্ন 18, নভেম্বর 2021
in সম্পাদকীয়
A A

রোহিঙ্গা ইস্যুতে এই প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মতিক্রমে প্রস্তাব (রেজুলেশন) গৃহীত হয়েছে। ‘মিয়ানমারের রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অবস্থান থাকলেও জাতিসংঘে সর্বসম্মতিক্রমে এই রেজুলেশন একটি বিরাট অর্জন।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের এক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অতি জরুরি’ ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “রোহিঙ্গা সংকট প্রশ্নে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে। সীমিত সম্পদ সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ শরণার্থীদের আশ্রয় দিয়েছিল।” তার এই সাহসী উচ্চারণ ছিল পুরো বাংলাদেশের মানুষের মনের কথা, তারপরেই জাতিসংঘে এই রেজুলেশন।

মিয়ানমার থেকে ২০১৭ সালে লাখো রোহিঙ্গাদের পালিয়ে আসার চার বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। মিয়ানমারে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বেসামাল অবস্থা ও বৈশ্বিক করোনা মহামারির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে আছে। চলতি বছরের শুরুতে চীনের নেতৃত্বে বাংলাদেশ-মিয়ানমারের ত্রিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়ায় আশার আলো দেখা গেলেও ফেব্রুয়ারিতে মিয়ানমারে ক্ষমতার পটপরিবর্তনে তা থমকে যায়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, ‘জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে রোহিঙ্গা রেজুলেশন, যা এই সঙ্কটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।” ওই প্রস্তাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়া এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা প্রদর্শন করেছে, তার ভূয়সী প্রশংসা করা হয়।

নিয়ম রক্ষার আলোচনার মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে থাকা আর তাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের সঙ্গে বিরোধের মধ্যে ঝুলে আছে রোহিঙ্গাদের ভবিষ্যত। বিভিন্ন দাতা সংস্থা ও বিভিন্ন দেশ বাংলাদেশকে প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপ দিচ্ছে তাদের স্থায়ীভাবে রেখে দেয়া নয়তো তাদের কর্মের সুযোগ করে দিতে। সবমিলিয়ে এক অনিশ্চিত যাত্রায় এইসব রোহিঙ্গাদের জীবন।

নি:সন্দেহে বাংলাদেশের পদক্ষেপ প্রশংসার দাবিদার। তবে প্রশংসার চেয়ে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরাতে দরকার যথাযথ পদক্ষেপ। প্রতিবেশী দেশ ভারত-চীনসহ নানা দেশের সঙ্গে বাস্তবতার নিরীখে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়া এখন সময়ের দাবি। আমাদের আশাবাদ, যথাযথ কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে জাতিসংঘ ও অন্যান্য প্রভাবশালী দেশকে সাথে নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনসম্পাদকীয়
Previous Post

পরিবহণ খরচের অজুহাতে পাইকারি ও খুচরা পর্যায়ে বেড়েছে আটা-ময়দার দাম

Next Post

চলছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকদান

Next Post
এইচএসসি পরীক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য প্রস্তুত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকদান

বাংলাদেশ ক্রিকেট দলের মাহমুদউল্লাহ মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ভুলে সামনে তাকিয়ে মাহমুদউল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT