চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গারা নির্দিষ্ট ক্যাম্পেই সীমাবদ্ধ থাকবে: পুলিশ

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
7:03 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
রোহিঙ্গা শরণার্থীরা ক্যাম্পে অপেক্ষমাণ, উদ্বিগ্ন ও অসহায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গারা কক্সবাজারের তাদের জন্য নির্দিষ্ট ক্যাম্পেই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ, এমনকি তাদেরকে বাড়ি ভাড়া দিতেও না করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

শনিবার বিকেলে মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা সম্প্রদায়) যারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের সম্পর্কে জনসাধারণকে পরামর্শ গ্রহণের অনুরোধ জানিয়েছে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

বাংলাদেশে দশকের পর দশক ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হয়ে আছে। এদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্যও সরকারের কাছে রয়েছে।

তিন সপ্তাহ আগে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর ইতোমধ্যে ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে পড়েছে। এই সংখ্যা আরও বাড়ছে।

নতুন শরণার্থীদের জন্য কক্সবাজারের উখিয়ার বালুখালীতে আশ্রয় ক্যাম্প করেছে সরকার। সেখানে তাদের নিবন্ধনও করা হচ্ছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বলেন সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান,খাওয়া, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করেছে। তারা নিজ দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করবেন। বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে দেশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছে।

নির্দেশনায় বলা হয় রোহিঙ্গাদের অবস্থান এবং গতিবিধি শুধুমাত্র কক্সবাজারস্থ নির্দিষ্ট ক্যাম্পে সীমাবদ্ধ থাকবে। তারা ক্যাম্পের বাইরে তাদের আত্মীয়-স্বজন অথবা পরিচিত ব্যক্তিদের বাড়িতে অবস্থান, আশ্রয় গ্রহণ করতে পারবেন না। তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পের বাইরে কেউ বাসা,বাড়ি ভাড়া দিতে পারবেন না।

নির্দেশনায় আরো জানানো হয় রোহিঙ্গারা নির্দিষ্ট ক্যাম্পের বাইরে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে অথবা যাতায়াত করতে পারবেন না। তারা সড়ক,রেল,নৌ পথে একস্থান থেকে অন্যস্থানে গমনাগমন করতে পারবেন না। সকল ধরণের পরিবহনের চালক,শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে রোহিঙ্গাদের পরিবহন  ভাড়া না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয়, বাড়ি ভাড়া দেওয়ার অথবা তাদের একস্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ার অথবা অবস্থানের খবর জানলে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে বলেও নির্দেশনা থাকছে।

Tags: রোহিঙ্গা
Previous Post

বিজয়, সাইফ ও রনির ব্যাটে দাপট

Next Post

লন্ডন পাতাল রেলে হামলায় সন্দেহভাজন এক তরুণ আটক

Next Post
লন্ডন পাতাল রেলে নিরাপত্তা বাহিনী সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন পাতাল রেলে হামলায় সন্দেহভাজন এক তরুণ আটক

কারিগরি শিক্ষায় সবচেয়ে বড় বৃত্তি দিল চীন

কারিগরি শিক্ষায় সবচেয়ে বড় বৃত্তি দিল চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT