চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র: মিলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 24, আগস্ট 2019
in - সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ, বাংলাদেশ
A A

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র। এজন্য আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি।

শনিবার কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল নটারকান্দি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আমরা ইতোমধ্যে মিয়ানমারের সেনাপ্রধানসহ তাদের নিরাপত্তা বাহিনীর অনেকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত মিলার আরও বলেন, বাংলাদেশ মিয়ানমারের লাখো মানুষের জন্য তার হৃদয় ও সীমান্ত খুলে দিয়েছে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্নভাবে সহায়তা অব্যাহত থাকবে।

রোঙ্গিাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান মিলার।

এর আগে তিনি চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত চরবাসীদের অবস্থা পরিদর্শন করেন।

কুড়িগ্রামে অবস্থানকালে রাষ্ট্রদূত মিলার বন্যা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কিভাবে বাংলাদেশ সরকারের ত্রাণ প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করতে পারে সে সম্পর্কে জানতে স্থানীয় সরকারি কর্মকর্তা এবং এলাকাবাসীর সাথে সাক্ষাত করেন।

পরে রাষ্ট্রদূত বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের ১ লাখ ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়ে ১২শ পরিবারের মাঝে নগদ অর্থ ও গৃহস্থালী সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউএস এইড এর বাংলাদেশ মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা প্রমুখ।

Tags: আর্ল রবার্ট মিলারমিলাররোহিঙ্গা
Previous Post

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না

Next Post

এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনের ‘চিরুনি অভিযান’

Next Post

এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনের ‘চিরুনি অভিযান’

রোনালদোকে ছাগলের সঙ্গে গুলিয়ে ফেলে পরীক্ষায় জুটল ডাব্বা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT