চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের স্থায়ীভাবে আশ্রয় দেয়ার কোনো পরিকল্পনা নেই: পররাষ্ট্র সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্থায়ীভাবে আশ্রয় দেয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

গত বছরের আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখ রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের সংখ্যা দশ লাখের বেশি। তবে বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখের বেশি।

ভিয়েতনামের অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে শহিদুল হক বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের বাসিন্দা।আমরা তাদের স্থায়ীভাবে আশ্রয় দেয়ার কথা ভাবছি না।

মানবিক এই সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দেশ কিংবা মিয়ানমার তাদের না নেয়া পর্যন্ত রোহিঙ্গা শিবিরেই থাকতে হবে তাদের।

গত বছর নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবাসন চুক্তিতে রাজি হলেও এখনও কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়া হয়নি।

শহীদুল হক বলেন, কয়েক মাসের মধ্যেই রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্প থেকে অস্থায়ীভাবে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

Tags: রোহিঙ্গাসেমি লিড
Previous Post

‘সড়ক পরিবহন বিল-২০১৮’ সংসদে উত্থাপন

Next Post

তরুণদেরই এগিয়ে আসতে হবে: আহমদ রফিক

Next Post
আহমদ রফিক

তরুণদেরই এগিয়ে আসতে হবে: আহমদ রফিক

২১০০ সালে দেশ কিভাবে এগিয়ে যাবে সেই পরিকল্পনাও করেছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT