চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেলে আসা সম্পত্তির দখল নেবে মিয়ানমার সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর পোড়ানো বাড়িঘর এবং জমির দখল নেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার। সংস্কার ও উন্নয়নের জন্য এসব জমি ও সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মায়াত আয়ে।

জাতিসংঘ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ঘরহারা রোহিঙ্গাদের পুনরায় বসতি স্থাপনের সুযোগ দেয়ার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে মিয়ানমার সরকার এ কথা জানায়।

মিয়ানমার সরকারের দাবি, যেসব ভূমি সরকারের নিয়ন্ত্রণে নেয়া হবে সেগুলো ‘রোহিঙ্গা জঙ্গি’রাই পুড়িয়েছে। মায়াত আয়ে বলেন, মিয়ানমারের আইন অনুসারে, পুড়ে যাওয়া ভূমি সরকার অধিগৃহীত ভূমিতে পরিণত হয়। তাই আইন মোতাবেক এখন সেগুলো সরকারি জমি।

মন্ত্রী বলেন, পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া যেসব রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যেতে চায়, সরকার তাদের ‘যাচাই’ করার জন্য তৈরি আছে। এজন্য মিয়ানমার ১৯৯৩ সালের প্রত্যাবর্তন প্রচেষ্টার সময় আসা চুক্তির শর্ত অনুযায়ী একটি ‘জাতীয় যাচাইকরণ প্রক্রিয়া’ শুরু করবে। বাংলাদেশের সঙ্গে সীমান্তের দু’টি পয়েন্টে এই যাচাইকরণ বা ভেরিফিকেশন কার্যক্রম চালাবে মিয়ানমার সরকার।রোহিঙ্গা-মিয়ানমার

‘যাচাইকরণ প্রক্রিয়া শেষে শরণার্থীদের বসতি স্থাপন করা হবে দারগাইজর গ্রামে। আপাতত এটাই আমাদের পরিকল্পনা,’ বলেন মায়াত আয়ে। তবে কতজন শরণার্থী মিয়ানমারে ফেরত যেতে চায় সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, রাখাইন রাজ্যে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম ছিল ৪শ’রও বেশি। তার প্রায় অর্ধেকই পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ১০ হাজারের বেশি রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে দাবি করলেও মিয়ানমার সরকার বলছে এই সংখ্যা ৫শ’।

Tags: মিয়ানমাররোহিঙ্গা
Previous Post

৪১ বাঁক পার হয়েও ‘খাঁচা’য় বন্দী মামুনুর রশীদ

Next Post

উনিশের উচ্ছ্বাসে দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

Next Post
উনিশের উচ্ছ্বাস সংবাদ সম্মেলন

উনিশের উচ্ছ্বাসে দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

ঢাকায় যানজটের কারণে দীর্ঘ যানবাহনের সারি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত রাস্তা: স্বপ্ন ও বাস্তবতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT