চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে আলোচনায় ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 13, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

দেশ থেকে ৪০ হাজারের মতো রোহিঙ্গা শরণার্থীকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত। ভারত সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ৪০ হাজার রোহিঙ্গা ভারতে অবৈধভাবে বসবাস করছে।

এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রাদেশিক সরকারগুলোকে টাস্কফোর্স গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে বলে শুক্রবার জানান তিনি।

১৯৯০-এর দশক থেকেই নিপীড়ন-নির্যাতন থেকে বাঁচতে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতার দেশ মিয়ানমার থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশে পাড়ি জমিয়েছে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম। এদের কেউ কেউ আবার তুলনামূলক দুর্বল সীমান্ত দিয়ে ভারতেও ঢুকে পড়ে।

নয়াদিল্লির দেয়া তথ্যমতে, ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে প্রায় ১৪ হাজার জন জাতিসংঘ শরণার্থী সংস্থার মাধ্যমে নিবন্ধিত। তাই সেখানে বাকিদের বসবাস আইনত অবৈধ এবং নিজ দেশে ফেরত যেতে বাধ্য। কেননা ভারত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সম্মেলনগুলোতে সই করেনি, আর এদের অবস্থান বিষয়েও দেশটিতে কোনো আইন নেই।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এস ধাতওয়ালিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘এ বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। সঠিক সময়ে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠবে।’রোহিঙ্গা

আলোচনার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি, ফার্স্টপোস্ট, প্রেসটিভিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা।

অন্যদিকে গত বুধবারই পার্লামেন্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারগুলোকে জেলা পর্যায়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে। টাস্কফোর্সগুলোর কাজ হবে ‘অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সনাক্ত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা।’-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রিজিজু সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে মিয়ানমার সফরে গেলেও সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রোহিঙ্গাদের এভাবে পরিত্যক্ত অবস্থায় ফেরত পাঠিয়ে দেয়াটা ‘বিবেকবর্জিত’ কাজ হবে।

আবার জাতিসংঘ রোহিঙ্গা বিষয়ক হাইকমিশনারের ভারতীয় কার্যালয় জানিয়েছে, ভারত সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে কী পরিকল্পনা করছে, তার বিষয়বস্তু জানার চেষ্টা করছে তারা।

Tags: ভারতরোহিঙ্গা
Previous Post

মুজিব অথবা কাশ্মীর, বিনিময়ে ৯৩ হাজার যুদ্ধবন্দী!

Next Post

জীবনে প্রথম দেখা কোন শহীদ সন্তানের মৃতদেহ

Next Post
বাংলাদেশের দুই বিশিষ্ট ব্যক্তির ছবি, একজন হাস্যোজ্জ্বল, অন্যজন চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনে প্রথম দেখা কোন শহীদ সন্তানের মৃতদেহ

জয়া আহসান

সব পরিচালকের পছন্দের তালিকায় জয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT