চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার দ্রুত উদ্যোগ নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 09, জুলাই 2017
in বাংলাদেশ
A A

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমার সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও এবিষয়ে মিয়ানমারকে ‘অর্থবহ উদ্যোগ’ নিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’কে অনুরোধ জানান।

দুপুরে বাংলাদেশ সফররত জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপপো গ্রান্ডির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাত শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। শনিবার ফিলিপো গ্রান্ডির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। গ্রান্ডি আগামীকাল কক্সবাজার সফর করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের প্রতিনিধি দলটি মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলেছে, তারা বিষয়টি ইতিবাচক ভাবে নিয়েছেন।

দেশে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের অনেকেই নানা অপকর্মের সঙ্গে জড়িত। এখনই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা হলে ভবিষ্যতে এরা বাংলাদেশ ও মিয়ানমারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তবর্তী জেলা কক্সবাজারে মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিকের উপস্থিতি জেলায় আর্থ-সামাজিক, রাজনৈতিক, জনসংখ্যা, পরিবেশ, মানবিক ও নিরাপত্তাসহ অনেক বিষয়ে বৈরী প্রভাবের সৃষ্টি করেছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে মিয়ানমারের শরণার্থী ও অবৈধ নাগরিকদের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা সম্পর্কে অবহিত করেন।

২০০৫ সাল পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ৫৯৯ রাখাইন মুসলমান ফেরত গেছে। এই প্রক্রিয়ায় সহায়তার জন্য ইউএনএইচসিআর’কে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু ২০০৫ সালে মিয়ানমার সরকার এককভাবে প্রত্যাবর্তন প্রক্রিয়া বন্ধ করে দেয়। যদিও ওই সময় পর্যন্ত উভয়পক্ষ ১০ হাজার ৮২০ জনের কাগজপত্র পরীক্ষা করে চূড়ান্ত করেছিল।

শরণার্থী বিষয়ক হাইকমিশনার ‘কক্সবাজারে মিয়ানমারের নাগরিকদের দীর্ঘদিন থেকে মানবিক সহায়তা দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, রাখাইন মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হচ্ছে এই অস্থিতিশীলতার মূল কারণ।

Tags: বাংলাদেশ-মিয়ানমারমিয়ানমাররোহিঙ্গা
Previous Post

গ্যাস সংকট: মিরপুরে হোটেলে খাবার প্রত্যাশীদের ভিড়

Next Post

মধুচন্দ্রিমায় সুয়ারেজকে পেয়ে অবাক মেসি

Next Post

মধুচন্দ্রিমায় সুয়ারেজকে পেয়ে অবাক মেসি

কোরিয়া যাচ্ছে অনূর্ধ্ব-১৬’র মেয়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT